শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

বিমানের প্রথম হজ ফ্লাইটের যাত্রীদের উপহার দিল প্রাইম ব্যাংক

রিপোর্টার নাম
  • আপডেট সময় : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ১০৭ পড়া হয়েছে

প্রাইম ব্যাংক পিএলসি. বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড-এর প্রথম হজ ফ্লাইটের যাত্রীদের জন্য বিশেষ উপহার সামগ্রী হস্তান্তর করেছে। বিমানের প্রথম হজ ফ্লাইট আগামীকাল মঙ্গলবার (২৯ এপ্রিল) শুরু হবে।

সম্প্রতি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উদ্যোগে বলাকা ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে, প্রাইম ব্যাংক পিএলসি.-এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এম. নাজিম এ. চৌধুরী বিমানের পরিচালক (অর্থ) ও ডেপুটি সেক্রেটারি মো. নওসাদ হোসেন-এর কাছে এই উপহার সামগ্রী হস্তান্তর করেন।

অনুষ্ঠানে প্রাইম ব্যাংক পিএলসি.-এর ভাইস প্রেসিডেন্ট ও ইসলামী ব্যাংকিং বিভাগের প্রধান সৈয়দ ইবনে শাহরিয়ার এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ডেপুটি জেনারেল ম্যানেজার (অ্যাকাউন্টস ও ফান্ড ম্যানেজমেন্ট) সায়মা রহমান সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই অংশীদারিত্বের আওতায়, প্রাইম ব্যাংক বিমানের প্রথম হজ ফ্লাইটের সকল যাত্রীদের উপহার সামগ্রী সরবরাহ করবে। পাশাপাশি, প্রাইম ব্যাংক হজযাত্রীদের চলাচলের সুবিধার জন্য বিমানবন্দরে বিশেষ শাটল বাস পরিসেবাও স্পন্সর করছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024