শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

বুনের জিম্বাবুয়েতে শুরু বাংলাদেশে শেষ

রিপোর্টার নাম
  • আপডেট সময় : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ৯২ পড়া হয়েছে

জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজে আইসিসির ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করছেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি ডেভিড বুন। এবারের সফরটি বুনের কাছে নিশ্চিতভাবেই বিশেষ হয়ে থাকবে। কারণ চলতি চট্টগ্রাম টেস্ট দিয়েই ম্যাচ রেফারি হিসেবে ক্যারিয়ার শেষ করতে যাচ্ছেন এই কিংবদন্তি অস্ট্রেলিয়ান ক্রিকেটার।

এর আগে সিলেট টেস্টেও ম্যাচ রেফারির দায়িত্ব সামলেছেন বুন। এবার তিনি চট্টগ্রামে। এই ম্যাচের টসের পর বুনের হাতে আইসিসির স্মারক তুলে দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক নাজমুল আবেদীন ফাহিম। সেই সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম টেস্টে আম্পায়ারের দায়িত্বে থাকা রিচার্ড ইলিংওর্থ, রিচার্ড কেটেলবোরো, কুমার ধর্মসেনা।

বাংলাদেশ দলের ক্রিকেটাররাও সম্মানের সঙ্গে বিদায় জানিয়েছেন এই ম্যাচ রেফারিকে। বুনকে সম্মাননা তুলে দেয়ার বিষয়টি বিসিবি নিজেদের ফেসবুকে এক পোস্টের মাধ্যমে নিশ্চিত করেছে। এ নিয়ে ম্যাচ রেফারি হিসেবে দীর্ঘ ১৪ বছরের ক্যারিয়ার শেষ করতে যাচ্ছেন বুন।

তিনি এখনও পর্যন্ত ৮৭ টেস্ট, ১৮৩ ওয়ানডে ও ১১৯ টি-টোয়েন্টিতে ম্যাচ রেফারির দায়িত্ব সামলেছেন। এর আগে ২০১১ সালে বুলাওয়েতে পাকিস্তান ও স্বাগতিক জিম্বাবুয়ের মধ্যকার ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব শুরু করেছিলেন বুন।

ম্যাচ রেফারির দায়িত্ব ছাড়লেও বুন থাকছেন ক্রিকেটের সঙ্গেই। ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) উপদেষ্টা বা পরামর্শক হিসেবে দায়িত্ব নেয়ার প্রস্তাব পেয়েছেন তিনি। ম্যাচ রেফারির দায়িত্ব নিয়ে পুরো বিশ্ব চষে বেড়াতে হয়েছে সাবেক এই অস্ট্রেলিয়ান ক্রিকেটারকে। এবার তিনি নিজ দেশেই থিতু হতে চলেছেন।

চট্টগ্রাম টেস্টের শেষ দিনে বিসিবির আম্পায়ার্স বিভাগের পক্ষ থেকে বিশেষ স্মারক তুলে দেয়ার কথা রয়েছে বুনের হাতে। সেই সঙ্গে এই ম্যাচ রেফারির বিদায় উপলক্ষ্যে বিশেষ নৈশভোজের আয়োজন করা হচ্ছে। এখন দেখার বিষয় এই ম্যাচটি পাঁচদিনে গড়ায় কিনা। না হলে আগেভাগেই শেষ হবে বুনের ক্যারিয়ারের শেষ ম্যাচ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024