শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

শাশা ডেনিমসের সিইও হলেন জামাল আব্দুন নাসের

রিপোর্টার নাম
  • আপডেট সময় : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ৬৭ পড়া হয়েছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি শাশা ডেনিমস পিএলসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে পদোন্নতি পেয়েছেন মোহাম্মদ জামাল আব্দুন নাসের। এতদিন তিনি কোম্পানির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

আজ সোমবার (২৮ এপ্রিল) অনুষ্ঠিত শাশা ডেনিমসের পরিচালনা পর্ষদের বৈঠকে জামাল আব্দুন নাসেরকে সিইও হিসেবে পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত হয়।

উল্লেখ্য যে, জামাল আব্দুন নাসের ২০০৮ সালে শাশা ডেনিমস পিএলসিতে যোগদান করেন। পরবর্তীতে তিনি কোম্পানির মহাব্যবস্থাপক (অপারেশন), পরিচালক (টেকনিক্যাল) এবং পরিচালক (অপারেশন) হিসেবে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইলস (বুটেক্স) থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ শিক্ষা জীবন সম্পন্ন করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024