শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

সাভারে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

রিপোর্টার নাম
  • আপডেট সময় : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ৬৭ পড়া হয়েছে

এক রাতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় সাভারে এক নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত একজন। নিহতদের লাশ উদ্ধার করেছে হাইওয়ে থানা পুলিশ।

রোববার (২৭ এপ্রিল) রাতে সাভারের ঢাকা আরিচা মহাসড়কের ব্যাংক টাউন ও গেন্ডা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম।

হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার রাতে ১১টার দিকে ব্যাংক টাউন এলাকায় হৃদয় ও আরতী নামে দুই ব্যক্তি রাস্তা পারাপারের জন্য দাঁড়িয়ে ছিল। এসময় একটি দ্রুতগতির প্রাইভেটকার তাদের দুইজনকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন – ব্যাংক টাউন মহল্লার ধিরেনের ছেলে হৃদয় ও একই এলাকার রাকেশের স্ত্রী আরতী।

অপরদিকে সোমবার ভোর সাড়ে ৬টায় নাগাদ ঢাকা-আরিচা সড়কের গেন্ডা এলাকায় নাবিল পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা খেলে একজনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত একজন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024