শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

স্পেন ও পর্তুগালে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট

রিপোর্টার নাম
  • আপডেট সময় : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ৯৩ পড়া হয়েছে

স্পেন ও পর্তুগালে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট হয়েছে। এতে অন্ধাকারাচ্ছন্ন হয়ে পড়েছে দেশ দুটি। খবর বিবিসির

প্রতিবেদনে বলা হয়েছে, বিদ্যুৎ বিভ্রাটে স্পেনের রাজধানী মাদ্রিদের সড়কবাতি নিভে যাওয়ায় সেখানে লম্বা যানজটের সৃষ্টি হয়েছে।

স্পেনের বিদ্যুৎ বিভাগ দেশজুড়ে বিদ্যুৎ বিভ্রাটের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, অবিলম্বে এ সমস্যা নিরসনে ইতিমধ্যে কাজ শুরু হয়েছে। পাশাপাশি এর কারণ উদঘাটনেও তদন্ত চলছে।

দেশটির জাতীয় রেলওয়ে কোম্পানি ‘রেনফে’ জানিয়েছে, স্থানীয় সময় বেলা সাড়ে ১২টায় (বাংলাদেশ সময় বিকাল সাড়ে চারটা) বিদ্যুৎ বন্ধ হয়ে যায়। এতে দেশের সব ট্রেন বন্ধ হয়ে গেছে।

রয়টার্স নিউজ এজেন্সি জানিয়েছে, পর্তুগিজ পুলিশ বলছে, দেশজুড়ে ট্রাফিক লাইট ক্ষতিগ্রস্ত হয়েছে, রাজধানী লিসবনের পাশাপাশি পোর্তোতেও মেট্রো বন্ধ রয়েছে এবং ট্রেন চলাচল করছে না।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024