শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

ইয়েমেনে হামলা চালাতে গিয়ে সাগরে ডুবল মার্কিন যুদ্ধবিমান

রিপোর্টার নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ১৭২ পড়া হয়েছে

ইয়েমেনে হামলা চালাতে গিয়ে সাগরে ডুবল মার্কিন যুদ্ধবিমান

ইয়েমেনে হামলা চালাতে গিয়ে মার্কিন নৌবাহিনীর একটি এফ/এ-১৮ই সুপার হর্নেট যুদ্ধবিমান সাগরে হারিয়ে গেছে। এটি মার্কিন নৌবাহিনীর সর্বাধুনিক যুদ্ধবিমানগুলোর অন্যতম। এই মডেলের একটি যুদ্ধবিমানের দাম ৬ কোটি ডলার (বাংলাদেশি মুদ্রায় যা ৭২৯ কোটি টাকার সমান)।

দেশটির বিমানবাহী রণতরি ইউএসএস হ্যারি এস ট্রুম্যান থেকে এফ/এ-১৮ সুপার হর্নেট যুদ্ধবিমান সাগরে পড়ে যায়। স্থানীয় সোমবার (২৮ এপ্রিল) এক বিবৃতিতে মার্কিন নৌবাহিনীর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। খবর সিএনএনের।

হুতি বিদ্রোহীরা গতকাল বিমানবাহী রণতরি ইউএসএস ট্রুম্যানকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করে। এরপরই যুদ্ধবিমান খোয়ানোর তথ্য জানালো খোদ যুক্তরাষ্ট্র। মার্কিন এক কর্মকর্তা জানান, হুতির হামলা এড়াতে রণতরীটি সরে যাওয়ার জন্য বাঁক নিয়েছিল। সে সময়ই এফ/এ-১৮ সুপার হর্নেট যুদ্ধবিমানটি সাগরে পড়ে যায়।

এই ঘটনায় এক নাবিক সামান্য আহত হয়েছেন। নৌবাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী, একেকটি এফ/এ-১৮ যুদ্ধবিমানের দাম ৬ কোটি ডলারের বেশি যা বাংলাদেশি টাকায় প্রায় ৭২৫ কোটি ৯০ লাখ ৫৮ হাজার টাকা।

এর আগে ইয়েমেনের বিভিন্ন স্থানে দফায় দফায় আরও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হুতি-নিয়ন্ত্রিত আল মাসিরাহ টেলিভিশন জানিয়েছে, মার্কিন বাহিনী ইয়েমেনে আরও হামলা চালিয়েছে। সাদা শহরে দুই দফা হামলা এবং বারাত আল আনান জেলায় চার বার হামলা চালানো হয়েছে।

হুতির বিরুদ্ধে বড় ধরনের মার্কিন অভিযানে অংশ নিতে বিমানবাহী রণতরীটি এখন পর্যন্ত লোহিত সাগরে মোতায়েন করে রেখেছে যুক্তরাষ্ট্র। গত এক মাস ধরেই ইয়েমেনে নিয়মিতভাবে হামলা চালিয়ে আসছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। তাদের দাবি, ইরান সমর্থিত হুতিদের হামলা থেকে উপসাগরীয় অঞ্চলে আন্তর্জাতিক জাহাজ চলাচল রক্ষায় তারা এই পদক্ষেপ নিচ্ছে।

এর আগে সোমবার হুতির পক্ষ থেকে জানানো হয়, মার্চের মাঝামাঝি থেকে এখন পর্যন্ত ইয়েমেনে ৮০০টির বেশি হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে অন্তত ২২৮ জন ইয়েমেনি নিহত হন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024