শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

গ্যালাক্সি এ০৬ স্মার্টফোন উন্মোচন করল স্যামসাং

রিপোর্টার নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ১২১ পড়া হয়েছে

গ্যালাক্সি এ০৬ স্মার্টফোন উন্মোচন করল স্যামসাং।

স্যামসাং সম্প্রতি সুপারফাস্ট কানেক্টিভিটি ও শক্তিশালী পারফরমেন্সের নতুন স্মার্টফোন গ্যালাক্সি এ০৬ উন্মোচন করেছে। দেশের বাজারে আকর্ষণীয় তিনটি আকর্ষণীয় রঙে ডিভাইসটি পাওয়া যাবে; যথা: গোল্ড, লাইট ব্লু ও ব্ল্যাক।

গ্যালাক্সি এ০৬ -এ রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স, যার ফলে ছবি হবে আরো ডিটেইলড ও ঝকঝকে। স্মার্টফোনটির ২ মেগাপিক্সেলের ডেপথ ক্যামেরা ছবিকে করবে আরও স্পষ্ট এবং এর ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরার মাধ্যমে তোলা যাবে দুর্দান্ত সেলফি এবং স্বাচ্ছন্দ্যে করা যাবে হাই-কোয়ালিটি ভিডিও কল। স্টাইলিশ ও স্লিম ডিজাইনের স্মার্টফোনটির ৬.৭ ইঞ্চির এইচডি+ ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ২০.৯; যে কারণে, ফোনটির ব্যবহারকারীদের ভিজ্যুয়াল অভিজ্ঞতা হবে আরও প্রাণবন্ত। স্মার্টফোনটিতে রয়েছে ৫,০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের বিশাল ব্যাটারি, সাথে ২৫ ওয়াটের ফাস্ট চার্জিং।

শক্তিশালী পারফরমেন্সের জন্য গ্যালাক্সি এ০৬ -এ রয়েছে মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর, যা মাল্টিটাস্কিং, স্ট্রিমিং ও গেমিংকে করবে আরও স্বাচ্ছন্দ্যদায়ক। তিনটি সংস্করণে ডিভাইসটি পাওয়া যাবে; যথা: ৪ জিবি র‍্যাম + ৬৪ জিবি রম, ৪ জিবি র‍্যাম + ১২৮ জিবি রম এবং ৬ জিবি র‍্যাম + ১২৮ জিবি রম; থাকছে ১ টেরাবাইট পর্যন্ত মেমরি বাড়ানোর সুবিধা। ক্রেতারা ডিভাইসটির সাথে পাবেন চার বছরের সিকিউরিটি আপডেট এবং দ্বিতীয় প্রজন্মের অপারেটিং সিস্টেম (ওএস) আপডেট।

গ্যালাক্সি এ০৬ স্মার্টফোনটিতে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ইএএল৫+ সার্টিফায়েড নক্স ভল্ট, যা এ প্রাইস রেঞ্জের ফোনে এক দুর্দান্ত সংযোজন। ইএএল৫+ নিশ্চিত করবে উচ্চমানের সুরক্ষা। হার্ডওয়্যারসহ নিরাপত্তা লঙ্ঘন সংশ্লিষ্ট বিভিন্ন পরিস্থিতিতে স্মার্টফোনটি পরীক্ষা ও এর পারফরমেন্স পর্যালোচনা করা হয়েছে এবং এক্ষেত্রে সফলভাবে উত্তীর্ণ হয়েছে গ্যালাক্সি এ০৬।

এ নিয়ে স্যামসাং ইলেকট্রনিকসের এমএক্স ডিভিশনের বাংলাদেশ ব্রাঞ্চের হেড অব প্রোডাক্ট অ্যান্ড মারকম সৈয়দ মো. বদরুল আরিফিন বলেন, “আমরা বিশ্বাস করি, সবার উদ্ভাবনের সুবিধা উপভোগের সুযোগ থাকা উচিত। এজন্য আমরা শক্তিশালী পারফরমেন্স, দুর্দান্ত ক্যামেরা, স্টাইলিশ ডিজাইন, শক্তিশালী ব্যাটারি ও আকর্ষণীয় ডিসপ্লের সমন্বয়ে গ্যালাক্সি এ০৬ নিয়ে এসেছি। আকর্ষণীয় রঙে এ স্মার্টফোন বাংলাদেশি ক্রেতাদের জন্য উন্মোচন করতে পেরে আমরা আনন্দিত। আমরা মনে করি, স্মার্টফোনটি তাদের ব্যক্তিত্ব ও লাইফস্টাইলের সাথে চমৎকারভাবে মানিয়ে যাবে।”

স্যামসাং আউটলেট থেকে আগ্রহী ক্রেতারা গ্যালাক্সি এ০৬ কিনতে পারবেন ১৩,৯৯৯ টাকায়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024