শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

ফের জরুরি নিরাপত্তা বৈঠকে বসছেন মোদি

রিপোর্টার নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ৯৩ পড়া হয়েছে

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর মন্ত্রীসভার নিরাপত্তা বিষয়ক কমিটির (সিসিএস) বৈঠকে বসেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠকে পাকিস্তানের বিরুদ্ধে বেশ কিছু পদক্ষেপ নেন মোদি সরকার। নিরাপত্তা বিষয়ক সর্বোচ্চ সিদ্ধান্ত নিতে আবারও এ বৈঠকে বসতে যাচ্ছে মোদি। মঙ্গলবার (২৯ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

বুধবার (৩০ এপ্রিল) সকাল ১১টায় বৈঠকটি হওয়ার কথা রয়েছে।

এই কমিটিতে আছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, যোগাযোগমন্ত্রী নিতিন গড়কড়ি, স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা, অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ এবং অন্যান্য জ্যেষ্ঠ মন্ত্রীরা।

নিরাপত্তা বিষয়ক কমিটির সঙ্গে বৈঠকের পর রাজনীতি বিষয়ক কমিটির (সিসিপিএ) সঙ্গে আলোচনায় বসবেন ভারতের প্রধানমন্ত্রী।

রাজনীতি বিষয়ক কমিটির বৈঠকের পর মোদি অর্থনীতি বিষয়ক কমিটির সঙ্গেও আলোচনায় যোগ দেবেন।

এর আগে বৃহস্পতিবার (২৪ এপ্রিল) নিরাপত্তা বিষয়ক কমিটির সঙ্গে বৈঠকের পর পাকিস্তানের সঙ্গে সীমান্ত বন্ধ, সিন্ধু নদের চুক্তি বাতিলসহ পাঁচটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিলেন মোদি।

গত ২২ এপ্রিল পহেলগামে হামলায় ২৬ জন নিহত হন, যাদের বেশিরভাগই পর্যটক ছিলেন এবং ২০০০ সালের পর থেকে এটি ওই অঞ্চলে সবচেয়ে মারাত্মক সশস্ত্র হামলাগুলোর মধ্যে একটি। এ নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে পাল্টপাল্টি পদক্ষেপে উত্তেজনা বিরাজ করছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024