শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

বাংলাদেশ-পাকিস্তান সিরিজের সূচি প্রকাশ

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ১০৩ পড়া হয়েছে

বাংলাদেশ-পাকিস্তান সিরিজের সূচি প্রকাশ

আগামী মে মাসে পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। এরপর আবার জুলাই মাসে বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান। আপাতত বাংলাদেশ দলের পাকিস্তান সফরের সূচি প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

২৫ মে সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে। দ্বিতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ২৭ মে। এই দুটি ম্যাচের ভেন্যু ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে। পরের তিনটি টি-টোয়েন্টি যথাক্রমে ৩০ মে, পহেলা জুন ও ৩ জুন অনুষ্ঠিত হবে, ভেন্যু লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম। খেলা শুরু হবে স্থানীয় সময় রাত আটটায়।

এদিকে এই সিরিজের মধ্য দিয়ে সুদীর্ঘ ১৭ বছর পর আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে। ২০০৮ সালের পর সেখানে আর কোনো আন্তর্জাতিক ম্যাচ হয়নি। দীর্ঘ বিরতির পর প্রথম ম্যাচেই পাকিস্তানের প্রতিপক্ষ হিসেবে থাকছে বাংলাদেশ। এই সিরিজ খেলার জন্য আগামী ২১ মে পাকিস্তানে পা রাখবে বাংলাদেশ দল। ২২ ও ২৪ মে ইকবাল স্টেডিয়ামে অনুশীলন করার কথা রয়েছে বাংলাদেশ দলের। এর একদিন পরই শুরু হবে এই দলের প্রথম ম্যাচটি।

এই সিরিজে এফটিপি অনুযায়ী তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলার কথা ছিল। যদিও ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা বিবেচনা করে বিসিবি ও পিসিবি ওয়ানডে বাদ দিয়ে পাঁচটি টি-টোয়েন্টি খেলার সিদ্ধান্ত নেয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024