শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

এবার পাকিস্তানের বিমানের জন্য ভারতের আকাশসীমা বন্ধ

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ১৫১ পড়া হয়েছে

এবার পাকিস্তানের বিমানের জন্য ভারতের আকাশসীমা বন্ধ

কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ জঙ্গী হামলার ঘটনায় উত্তেজনার মধ্যে পাল্টাপাল্টি পদক্ষেপে এবার পাকিস্তানের বিমানের জন্য আকাশসীমা বন্ধ করে দিয়েছে ভারত। বুধবার থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে, যা আগামী ২৩ মে পর্যন্ত বহাল থাকবে।

বুধবার (৩০ এপ্রিল) রাতে ইসলামাবাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের অংশ হিসেবে নয়াদিল্লি বাণিজ্যিক ও সামরিক সব ধরনের পাকিস্তানি বিমান ভারতের আকাশসীমায় ঢুকতে পারবে না বলে ঘোষণা দিয়েছে।

নোটাম (নোটিস টু এয়ারম্যান) নোটিশ জারি করে ভারত সরকার বলেছে, এখন থেকে পাকিস্তানে নিবন্ধিত, সেখান থেকে পরিচালিত কিংবা দেশটির ভাড়া বা ইজারা নেওয়া বাণিজ্যিক বা সামরিক কোনো বিমান ভারতের আকাশসীমায় প্রবেশ করতে পারবে না।

এর আগে গত সোমবার পাকিস্তানও ভারতের বিমানের জন্য তার দেশের আকাশসীমা বন্ধ করে দিয়েছিল।

তবে পাল্টাপাল্টি এমন পদক্ষেপের ঘোষণার আগে থেকেই উভয় দেশ এক অপরের আকাশসীমা এড়াতে শুরু করে বলে প্রতিবেশী দেশ দুটির সংবাদমাধ্যমের খবর।

ইন্ডিয়া টুডে ও আনন্দবাজার লিখেছে, ভারতের এ সিদ্ধান্তের ফলে মালয়েশিয়ার মতো দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে যেতে পাকিস্তানের বিমানের অনেকটা বেশি পথ পাড়ি দিতে হবে। চীন ও শ্রীলঙ্কার ওপর দিয়ে যেতে হবে দক্ষিণ পূর্ব এশিয়া ও ওশিয়ানিয়ার দেশগুলিতে যেতে।

এতদিন এসব গন্তব্যে যেতে সাধারণত পাকিস্তানের বিমান ভারতের ওপর দিয়ে যাতায়াত করে থাকে। সেই পথ বন্ধ হয়ে যাওয়ায় পাকিস্তানের এয়ারলাইনসগুলোর ব্যয় বাড়বে, সময়ও বেশি লাগবে।

অপরদিকে পাকিস্তান আকাশসীমা বন্ধ করায় ভারতের অনেক ‍বিমানকেও একই ধরনের সমস্যার মুখোমুখি হতে হয়েছে। পাড়ি দিতে হচ্ছে বড় পথ।

পহেলগামে হতাহতের ঘটনার এক সপ্তাহের মধ্যে ভারতের নতুন এ সিদ্ধান্তের আগের দিন মঙ্গলবার দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ওই জঙ্গি হামলার জবাব কখন, কীভাবে দেওয়া হবে সে বিষয়ে সশস্ত্র বাহিনীকে ‘পূর্ণ স্বাধীনতা’ দেওয়ার কথা জানিয়েছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024