শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

এলজিইডিতে দুদকের অভিযান

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ১২২ পড়া হয়েছে

সুনামগঞ্জের জগন্নাথপুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কার্যালয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান পরিচালিত হয়েছে।

গতকাল বুধবার দুপুরে দূর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, সিলেট দুদকের সহকারি পরিচালক আশরাফ উদ্দিনেরে নেতৃত্বে ওই অভিযান পরিচালানা করা হয়।

এ সময় জগন্নাথপুর এলজিইডি কার্যালয় থেকে ওই উপজেলার রৌয়াইল বাজার-বোয়াইলা ভায়া টেংরাখালি এক কিলোমিটার সড়কের আরসিসি চলমান কাজের বিভিন্ন তথ্য সংগ্রহ করেন।

দুদকের সহকারী পরিচালক আশরাফ উদ্দিন বলেন, ওই প্রকল্পে কুশিয়ারা নদীর তীর কেটে মাটি উত্তোলনসহ সড়কের কাজে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের অভিযোগ রয়েছে। এসব অভিযোগের সত্যতা যাচাইয়ে দুদক প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করেছে।

সরেজমিন পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অভিযানচলাকালে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় সিলেট দুদকের উপ-সহকারি পরিচালক নিঝুম রায় প্রান্ত ও কোর্ট পরিদর্শক জাহিদুল ইসলামসহ দুদকের আরো কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024