শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

জাকের পার্টির বিশ্ব ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ৮৪ পড়া হয়েছে

জাকের পার্টির বিশ্ব ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা, মহান ইসলাম প্রচারক, রাষ্ট্র ধর্ম ইসলাম ঘোষণার নির্দেশ দাতা হযরত মাওলানা শাহ সুফি খাজা বাবা ফরিদপুরী রাহমাতুল্লাহি আলাইহে সাহেবের ওফাত দিবস স্মরণে ফরিদপুর বাইশরশি বিশ্ব জাকের মঞ্জিলে বিশ্ব ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হয়।

বুধবার (৩০ এপ্রিল) মাগরিবের নামাজ শেষে নফল নামাজ, ফাতেহা শরিফ ও মিলাদ শরিফের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

বিশ্ব ইসলামী মহাসম্মেলনে জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সল বর্তমান ভয়াবহ বিশ্ব পরিস্থিতি ও ভারতীয় উপমহাদেশের বর্তমান জটিল রাজনৈতিক পরিস্থিতিতে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায়, ধর্ম বর্ণ ও বিভিন্ন রাজনৈতিক ভেদাভেদ ভুলে গিয়ে দেশবাসীকে জাতীয় ঐক্য গঠনের আহ্বান জানান।

উল্লেখ্য, জাকের পার্টির উদ্যোগ উক্ত বিশ্ব ইসলামী মহাসম্মেলনে কয়েক লক্ষাধিক মুসলমানদের সম্প্রদায়ের মানুষের পাশাপাশি হাজার হাজার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ যোগদান অংশগ্রহণ করেছেন।

বহির্বিশ্ব থেকে জাকের পার্টির সমর্থকরা এই সম্মেলনে এসে অংশগ্রহণ করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024