শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

লি‌বিয়া থে‌কে দে‌শে ফিরছেন আরও ১৭৭ বাংলাদেশি

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ১৮৪ পড়া হয়েছে

লি‌বিয়া থে‌কে দে‌শে ফিরছেন আরও ১৭৭ বাংলাদেশি

লি‌বিয়ার বেনগাজী থেকে আরও ১৭৭ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরছেন। স্থানীয় সময় বুধবার (৩০ এপ্রিল) ত্রিপোলীর বাংলা‌দেশ দূতাবাস এক বার্তায় এ তথ‌্য জানায়।

দূতাবাস জানায়, বাংলাদেশ দূতাবাস, লিবিয়ার সর্বাত্মক প্রচেষ্টা ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় বেনগাজী থেকে ১৭৭ জন বাংলাদেশি নাগরিককে ৩০ এপ্রিল দেশে প্রত্যাবাসন করা হয়েছে। প্রত্যবসিত অভিবাসীদের মধ্যে ২৫ জন বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টারে আটক ছিলেন এবং অবশিষ্ট ১৫২ জন বিপদগ্রস্ত অবস্থায় লিবিয়ার পূর্বাঞ্চল ও বেনগাজী থেকে স্বেচ্ছায় দেশে ফিরে গেছেন। তাদের মধ্যে ১৬ জন অভিবাসী শারীরিকভাবে অসুস্থ ছিলেন।

প্রত্যবসিত অভিবাসীরা লিবিয়ার বুরাক এয়ারের (ইউ‌জেড২২২) ফ্লাইটযোগে আজ বৃহস্পতিবার (১ মে) সকাল ৬টা ১৫ মি‌নি‌টে ঢাকায় পৌঁছানোর কথা।

রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশার বেনিনা আন্তর্জাতিক বিমানবন্দরে প্রত্যবসিত অভিবাসীদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের বিদায় জানান। এ সময় দূতাবাসের মিনিস্টার (রাজনৈতিক) এবং মিনিস্টার (শ্রম) উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024