শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

আইভিএফের মাধ্যমে প্রথম সন্তান জন্ম দেন ঐশ্বরিয়া?

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শুক্রবার, ২ মে, ২০২৫
  • ৮৩ পড়া হয়েছে

আইভিএফের মাধ্যমে প্রথম সন্তান জন্ম দেন ঐশ্বরিয়া?

বিনোদন জগতের বলিউড তারকাদের নাম দিয়ে কেউ পরীক্ষার ফরম ফিলাপ করা, কেউ আধার কার্ড, আবার কেউ ভোটার কার্ডের অ্যাপ্লিকেশন— এ রকম কত কাণ্ডই না ঘটে হরহামেশা। তবে হঠাৎ করে কেউ যদি এসে দাবি করে বসেন— বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন তার মা। এটা হয়তো সত্যিই বিরল ঘটনা। তবে সত্যি সত্যিই এমন ঘটনাই ঘটেছিল সাবেক বিশ্বসুন্দরী রাই সুন্দরীর জীবনে।

ঘটনা ২০১৮ সালের। অন্ধ্রপ্রদেশের তরুণ আদিরেড্ডি সন্দীপ কুমার দাবি করে বসেন যে, বলিউড অভিনেত্রী সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই তার মা। ১৯৮৮ সালে লন্ডনে নাকি আইভিএফের মাধ্যমে তার জন্ম দেন অভিনেত্রী। ১৯৯৪ সালে মিস ওয়ার্ল্ড জেতার প্রায় ছয় বছর আগের ঘটনা। তখন ঐশ্বরিয়ার বয়স ছিল মাত্র ১৫ বছর।

সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে দাবি করে সন্দীপ কুমার বলেন, ‘আমার মা ঐশ্বরিয়া রাই বচ্চনের বাবা-মা বৃন্দা রাই এবং কৃষ্ণরাজ রাইয়ের কাছেই ছিলাম আমি জন্মের পর দুই বছর। এরপর তিন বছর বয়সে আমাকে পাঠানো হয়েছিল ছোদাভরম গ্রামে। ২০১৭ সালে আমার দাদু কৃষ্ণরাজ মারা যান। আমার বয়স ২৭ বছর হওয়া অবধি আমি সেই গ্রামেই বড় হই।

সন্দীপ কুমার আরও বলেন, ঐশ্বরিয়ার সন্তান হওয়ার সব প্রমাণই নাকি নষ্ট করে ফেলেছেন তার আত্মীয়রা। এমনকি সে নিজেকে সংগীত পরিচালক এআর রহমানের অনুগামী বলেও বর্ণনা করেন।

মজার বিষয় হলো— পরে জানা যায় যে, সন্দীপ কুমার অন্ধ্রপ্রদেশ রাজ্য সড়ক পরিবহণ করপোরেশনের একজন বাস কন্ডাক্টরের ছেলে। লেখাপড়ায় তুখোড়। কিন্তু মদ্যপ। আর মদ খেয়ে এ রকমই ভুলভাল কাজ সে করে থাকে। যদিও এসব বিতর্কে মোটেও পাত্তা দেননি রাই সুন্দরী। ততদিনে তার সুখের সংসার বচ্চন পরিবারে। আরাধ্যার মতো ফুটফুটে মেয়ের মা। ক্যারিয়ারের গাড়িও চলছে তরতরিয়ে।

উল্লেখ্য, ঐশ্বরিয়া রাই বচ্চনকে সর্বশেষ দেখা গেছে পোন্নিয়িন সেলভান ২-এ, যা ২০২২ সালের মুক্তিপ্রাপ্ত পেন্নিয়ান সেলভানের সিক্যুয়েল ছিল।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024