শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

আইয়ারকে ১২ লাখ রুপি জরিমানা

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শুক্রবার, ২ মে, ২০২৫
  • ৯৭ পড়া হয়েছে

৫ চার ও ৪ ছক্কায় ৪১ বলে শ্রেয়াস আইয়ার খেলেছেন ৭২ রানের ইনিংস। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে পাঞ্জাবের জয়ের নায়কও আইয়ারই। ম্যাচসেরা হয়ে পুরস্কার হিসেবে ১ লাখ রুপি পেয়েছেন তিনি। তবে স্লো-ওভার রেটের কারণে ১২ লাখ রূপি জরিমানা গুনতে হয়েছে তাকে। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিসিআই।

এম এ চিদম্বরম স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিংয়ে নামে শুরুটা ভালো না হলেও পরবর্তীতে হাল ধরেন স্যাম কারান ও ডেওয়াল্ড ব্রেভিস। তাদের দুজনের ব্যাটেই শেষ পর্যন্ত লড়াইয়ের পুঁজি পায় চেন্নাই। ইংলিশ ব্যাটার কারান খেলেছেন ৪৭ বলে ৮৮ রানের ইনিংস। সাউথ আফ্রিকান ব্রেভিসের ব্যাট থেকে এসেছে ৩২ রান। তাদের দুজনের এমন বোলিংয়ের পরও ১৯.২ ওভারে ১৯০ রানে অল আউট হয়েছে চেন্নাই। আগে বোলিং করতে নেমে যুবেন্দ্র চাহাল, আর্শদীপ সিং ও মার্কো জানসেনরা পাঞ্জাবকে ম্যাচে রেখেছেন। তবে নির্ধারিত সময়ের মাঝে বোলিং শেষ করতে না পারায় ইনিংসের শেষ ওভারে পাঞ্জাবের মাত্র চারজন ফিল্ডার ৩০ গজের বাইরে রাখতে হয়েছিল।

পরবর্তীতে ম্যাচ শেষে অধিনায়ক আইয়ারকে স্লো-ওভার রেটের জন্য ১২ লাখ রূপি জরিমানা করেছে। এক বিবৃতিতে জানানো হয়, আইপিএল আচরণবিধির ২.২২ ধারা অনুযায়ী, এটি আচরণবিধি লঙ্ঘনের সঙ্গে সম্পর্কিত। এবারের মৌসুমে আইয়ারের দলের এ ধরনের ঘটনা প্রথম হওয়ায় তাকে ১২ লাখ রুপি জরিমানা করা হয়েছে। জয়ের জন্য ১৯০ রান তাড়ায় পাঞ্জাবকে ভালো শুরু এনে দেন প্রিয়ানশ আরিয়া ও প্রভসিমরান সিং। তাদের দুজনের ব্যাটে উদ্বোধনী জুটিতে ৪৪ রান তোলে সফরকারীরা। প্রভসিমরানও আউট হয়েছেন হাফ সেঞ্চুরি শেষে। তিনে নেমে অধিনায়ক আইয়ার খেলেছেন ৭২ রানের ইনিংস।

শেষের দিকে কয়েকটি উইকেট হারালেও চেন্নাইয়ের বিপক্ষে পাঞ্জাব জয় পেয়েছে ৪ উইকেটে। আইপিএলের চলতি আসরে পাঞ্জাবের এটি ষষ্ঠ জয়। ১০ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছেন রিকি পন্টিংয়ের শিষ্যরা। ৭ জয়ে ১৪ পয়েন্ট নিয়ে সবার উপরে আছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024