শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

আ.লীগের সহায়তায় ভারতীয় মিডিয়া ভয়ঙ্কর অপতথ্য ছড়াচ্ছে: প্রেস সচিব

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শুক্রবার, ২ মে, ২০২৫
  • ৯৪ পড়া হয়েছে

আ.লীগের সহায়তায় ভারতীয় মিডিয়া ভয়ঙ্কর অপতথ্য ছড়াচ্ছে বলে জানান প্রেস সচিব

বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য ভারতীয় গণমাধ্যমগুলো প্রতিদিন ভয়ঙ্কর অপতথ্য ছড়াচ্ছে এবং তাদের এ কাজে সহায়তা করছে আওয়ামী লীগ বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শুক্রবার (২ মে) দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে ‘গণমাধ্যমের চ্যালেঞ্জ’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, গত ১৫ বছরে কীভাবে মিথ্যা ও অপসাংবাদিকতা করা হয়েছে, তা জাতিসংঘের কাছে জানানো হবে। সরকারের পক্ষ থেকে তদন্ত প্রতিবেদন চাওয়া হবে।

সাংবাদিকদের প্রসঙ্গে শফিকুল আলম বলেন, এটা সাংবাদিকদের জন্য সবচেয়ে ভালো সময়। কোনো সংবাদমাধ্যম কিংবা প্রেস সরকার বন্ধ করেনি। সবাই স্বাধীনভাবে কাজ করছে।

তিনজন সাংবাদিক চাকরি হারানোর বিষয়ে তিনি বলেন, সরকার এর সঙ্গে জড়িত নয়। কোনো সাংবাদিকের ছাঁটাইয়ে সরকারের ভূমিকা নেই।

তিনি বলেন, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মাধ্যমে সাংবাদিকতাকে অবরুদ্ধ করা হয়েছে ২০১৮ সাল থেকে। বর্তমানে মিডিয়া এখন যা ইচ্ছে তাই করতে পারছে। সাংবাদিকরা এখন মুক্তভাবে লিখতে পারছেন।

তিনি আরও বলেন, বিপ্লবের পর বাংলাদেশে কোনো মিডিয়া বন্ধ হয়নি। অথচ অন্যান্য দেশে এমন অনেক উদাহরণ রয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024