শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

মাথায় হাত মেসির, মাথা নত রোনাল্ডোর

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শুক্রবার, ২ মে, ২০২৫
  • ৯৯ পড়া হয়েছে

মাথায় হাত মেসির, মাথা নত রোনাল্ডোর

একসঙ্গে ভূপাতিত হয়েছেন দুই সুপারস্টার লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনাল্ডো। তাদের নিজ নিজ ক্লাব সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে। কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপ থেকে বিদায় নিয়েছে মেসির ইন্টার মায়ামি। শেষ চারের দ্বিতীয় লেগের ম্যাচে ভ্যানকুভার হোয়াইটক্যাপসের কাছে ৩-১ গোলে হেরেছে মেসি বাহিনী। দুই লেগ মিলিয়ে ৫-১ ব্যবধানে পিছিয়ে থেকে ছিটকে পড়ে মায়ামি। প্রথম লেগে ২-০ গোলে হেরেছিল মেসিরা।

অন্যদিকে এএফসি চ্যাম্পিন্স লিগের সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে রোনাল্ডোর আল নাসর। সৌদি আরবের জেদ্দায় শেষ চারের ম্যাচে অনেকের চোখেই ফেভারিট ছিল তারকায় ঠাসা দলটি। মাঠের লড়াইয়েও বল দখলের পাশাপাশি আক্রমণে আধিপত্য করে তারা। কিন্তু ফিনিশিংয়ে সেই তুলনায় সফল হতে পারেনি দলটি। তাদেরকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে জাপানের ক্লাব কাওয়াসাকি ফ্রন্তলে। ম্যাচ শেষে তাই মেসিকে মাথায় হাত দিয়ে হতাশা প্রকাশ করতে দেখা যায়। আর লজ্জায় মাথা নত করে আছেন রোনাল্ডো।

হারের পর ইন্টার মায়ামি কোচ জ্যাভিয়ের মাশ্চেরানো বলেন, খারাপ লাগছে। কারণ আমরা ফাইনালে উঠতে চেয়েছিলাম। সেটা করতে পারলে ক্লাবকে গুরুত্বপূর্ণ একটা অবস্থানে নিয়ে যেত। আমাদের মেনে নিতেই হবে যে, তারা ভালো ছিল। আমরা জানি ইন্টার মায়ামি লিগ কাপ জিতেছে। কিন্তু এই অঞ্চলের সবচেচেয়ে গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপ। এখানে আমরা ব্যর্থ হয়েছি। অন্যদিকে ২০২৩ সালের শুরুতে সৌদি প্রো লিগের ক্লাবটিতে যোগ দিয়ে ওই বছরই আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপ জয়ের স্বাদ পেয়েছিলেন রোনাল্ডো। কিন্তু সেটা কোনো অফিসিয়াল টুর্নামেন্ট নয়। তাই ক্লাবটিতে বড় শিরোপা জয়ের আশা এখনও অপূর্ণই রয়ে গেছে পাঁচবারের বর্ষসেরা ফুটবলারের।

এবারের প্রো লিগেও সেই খরা ঘোচানোর সম্ভাবনা নেই বললেই চলে। পাঁচ রাউন্ড বাকি থাকতে শীর্ষস্থানের চেয়ে ৮ পয়েন্ট পিছিয়ে আছে রোনাল্ডোর দল। ২৯ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আল-ইত্তিহাদ। তাদের চেয়ে ৬ পয়েন্ট কম নিয়ে দুইয়ে আল-হিলাল। আর ৬০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আল নাসর।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024