শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

‘শ্রমিকদের ন্যূনতম বেতন ২৫ হাজার টাকা করতে হবে’

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শুক্রবার, ২ মে, ২০২৫
  • ১৯২ পড়া হয়েছে

‘শ্রমিকদের ন্যূনতম বেতন ২৫ হাজার টাকা করতে হবে’

শ্রমিকদের ন্যুনতম বেতন ২৫ হাজার টাকা হওয়া উচিত বলে মনে করেন খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ।

খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণ শাখার উদ্যোগে রাজধানীর নয়াপল্টন এফপিএবি মিলনায়তনে শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, শ্রমিকদের জন্য সবাই আন্দোলন করছে। দেশের যে উন্নতি ও রাজস্ব আয় হচ্ছে তার অধিকাংশ দেশের শ্রমজীবী এবং প্রবাসে কর্মরত শ্রমিকদের উপার্জিত আয়ের মাধ্যমে হচ্ছে। দেশের উন্নতি ও সমৃদ্ধি নির্ভর করছে শ্রমিকদের প্রচেষ্টার ওপর। তাদের জীবনযাত্রার মানোন্নয়ন রুদ্ধ করে দেশের উন্নয়ন সম্ভব নয়। শ্রমিকদের ন্যায্য দাবিগুলো মেনে নিতে হবে। তাদের চাকরির নিরাপত্তা নিশ্চিত করতে। যখন তখন ছাঁটাই করা বন্ধ করতে হবে। শ্রমিকদের ন্যুনতম মজুরি ২৫ হাজার টাকা নির্ধারণ করতে হবে।

আব্দুল বাছিত আজাদ আরও বলেন, আয় ও উৎপাদন বৃদ্ধি করতে হলে শ্রমিকদের মজুরি বৃদ্ধির পাশাপাশি শিল্প-কারখানার মালিকানার একটি অংশও তাদের দিতে হবে। ইসলামী শ্রম আইন বাস্তবায়ন করতে হবে। তাহলে সম্ভব ঐক্যবদ্ধভাবে শ্রমিক-মালিক মিলে দেশের উন্নতি সাধন করা। সরকার আইন করে শ্রমিকদের আন্দোলন নিষিদ্ধ করার চক্রান্ত করলে শ্রমজীবী মানুষকে ঐক্যবদ্ধভাবে তা মোকাবিলা করতে হবে।

খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি অধ্যাপক মাওলানা আজিজুল হকের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুগ্ম মহাসচিব অধ্যাপক আবদুল জলিল, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান ও কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক জহিরুল ইসলাম।

ঢাকা মহানগরী দক্ষিণ সাধারণ সম্পাদক আবুল হোসেনের পরিচালনায় সভায় অতিথিবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী সদস্য নুর হোসেন, আমির আলী হাওলাদার, হাফেজ নুরুল হক, কাজী আরিফুর রহমান মাওলানা সর্দার নেয়ামত উল্লাহ, সেলিম হোসাইন প্রমুখ।

আলোচনা সভা শেষে ‘খেলাফত মজলিসের দাওয়াত ও গণসংযোগ মাস মে-২০২৫’ উপলক্ষে রাজধানীর পল্টন এলাকায় কর্মসূচি উদ্বোধন করেন আমিরে মজলিস মাওলানা আব্দুল বাছিত আজাদ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024