শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র: রিপোর্ট

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শনিবার, ৩ মে, ২০২৫
  • ৯৯ পড়া হয়েছে

ইউক্রেন সংঘাত নিরসনে মস্কোকে বাধ্য করার জন্য রাশিয়াকে লক্ষ্য করে নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞার একটি তালিকা চূড়ান্ত করেছে যুক্তরাষ্ট্র। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই পদক্ষেপগুলো অনুমোদন করবেন কি না, তা এখনো স্পষ্ট নয়। শুক্রবার (২ মে) বেশ কয়েকটি সূত্রের বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে।

মস্কো ৮ থেকে ১০ মে পর্যন্ত ৭২ ঘণ্টার যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে এবং এই উদ্যোগকে ‘পূর্বশর্ত ছাড়াই কিয়েভের সঙ্গে সরাসরি আলোচনা’ শুরু করার সুযোগ হিসেবে তুলে ধরেছে। তবে ইউক্রেনীয় নেতা ভ্লাদিমির জেলেনস্কি এই প্রস্তাবকে ‘কারচুপি’ বলে উড়িয়ে দিয়েছেন এবং ৩০ দিনের যুদ্ধবিরতির ওপর জোর দিয়েছেন।

মার্কিন প্রশাসনের একজন কর্মকর্তা রয়টার্সকে বলেন, আলোচনার অধীনে থাকা নতুন নিষেধাজ্ঞার লক্ষ্যবস্তুতে রাষ্ট্রীয় মালিকানাধীন রাশিয়ান জ্বালানি জায়ান্ট গ্যাজপ্রম এবং প্রাকৃতিক সম্পদ ও ব্যাংকিং খাতের সঙ্গে জড়িত প্রধান সংস্থাগুলো অন্তর্ভুক্ত রয়েছে। তবে তিনি সুনির্দিষ্ট কিছু জানাননি।

২০১৪ সাল থেকে ইউক্রেন সংকটের কারণে রাশিয়ার ওপর মার্কিন নিষেধাজ্ঞা রয়েছে। ২০২২ সালে সংঘাত তীব্র হওয়ার পর নিষেধাজ্ঞা নাটকীয়ভাবে আরও কঠোর করা হয়। রাশিয়া এই নিষেধাজ্ঞাগুলোকে ‘অবৈধ’ বলে অভিহিত করেছে।

বিষয়টির সঙ্গে পরিচিত একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদ ‘রাশিয়ার বিরুদ্ধে আরও কিছু শাস্তিমূলক পদক্ষেপের সমন্বয় সাধনের চেষ্টা করছে’। এতে ট্রাম্পের সইয়ের প্রয়োজন হবে। নাম প্রকাশে অনিচ্ছুক আরেক মার্কিন কর্মকর্তা বলেছেন, ‘এটি সম্পূর্ণরূপে তার (ট্রাম্প) সিদ্ধান্ত।’

প্রসঙ্গত, ইউক্রেন সংঘাতের অবসান ঘটাতে ট্রাম্প প্রশাসন মস্কো এবং কিয়েভের সঙ্গে সক্রিয়ভাবে আলোচনায় যুক্ত রয়েছে। মার্কিনিরা একটি শান্তি পরিকল্পনাও তৈরি করেছে বলে জানা গেছে। যার মধ্যে ক্রিমিয়ার ওপর রাশিয়ার সার্বভৌমত্বকে স্বীকৃতি, বর্তমান ফ্রন্টলাইনে সংঘাত স্থগিত করা এবং রাশিয়ায় যোগদানের পক্ষে ভোট দেওয়া চারটি প্রাক্তন ইউক্রেনীয় অঞ্চলের বিশাল অংশের ওপর ‘মস্কোর নিয়ন্ত্রণ স্বীকার করা’ অন্তর্ভুক্ত রয়েছে। এর অধীনে রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা পর্যায়ক্রমে প্রত্যাহার শুরু হবে এবং ইউক্রেনকে ন্যাটোতে যোগদান থেকে বিরত রাখা হবে বলে জানা গেছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024