শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

সৌদি আরবকে ৩৫০ কোটি ডলারের ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শনিবার, ৩ মে, ২০২৫
  • ১০৯ পড়া হয়েছে

সৌদি আরবকে ৩৫০ কোটি ডলারের ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

সৌদি আরবের কাছে ৩৫০ কোটি মার্কিন ডলারের ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ সংক্রান্ত একটি চুক্তিতে অনুমোদন দেন বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, এই ক্ষেপণাস্ত্র সরবরাহ চুক্তির বিস্তারিত কংগ্রেসে জানানো হয়েছে। চুক্তির আওতায় সৌদি আরবকে সরবরাহ করা হবে মধ্যপাল্লার এক হাজার এআইএম-১২০ ক্ষেপণাস্ত্র। আকাশে থাকা লক্ষ্যবস্তু ধ্বংস করতে সক্ষম এই ‘এয়ার-টু-এয়ার’ ক্ষেপণাস্ত্রগুলো যেকোনো আকাশযান থেকে নিক্ষেপ করা যায়।

চুক্তির অনুমোদনের পাশাপাশি ট্রাম্প ১৩ থেকে ১৬ মে সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত সফর করবেন বলে জানানো হয়েছে। এর আগে, সদ্য প্রয়াত পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে তিনি একটি সংক্ষিপ্ত সফরে ইতালির রাজধানী রোমে যান। এটি ছিল দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর তার প্রথম বিদেশ সফর।

ট্রাম্প প্রশাসন শুরু থেকেই সৌদি আরবের সঙ্গে বড় পরিসরে বাণিজ্যিক সম্পর্ক জোরদারের আগ্রহ দেখিয়ে আসছে। পাশাপাশি ইউক্রেন সংকট সমাধানে সৌদি আরব বর্তমানে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক মধ্যস্থতাকারী হিসেবেও বিশ্বমঞ্চে ভূমিকা রাখছে।

ভিডিও দেখুন: https://www.youtube.com/watch?v=Kij8dGpqTfM

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024