শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

বিদ্রোহী ১৮ নারী ফুটবলারের সঙ্গে চুক্তি সম্পন্ন

রিপোর্টার নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ১০৪ পড়া হয়েছে

বিদ্রোহী ১৮ নারী ফুটবলারের সঙ্গে চুক্তি সম্পন্ন

সাফজয়ী ১৮ নারী ফুটবলার গ্রুপ বেঁধে ব্রিটিশ কোচ পিটার বাটলারের বিরুদ্ধে তুচ্ছ অভিযোগ তুলে বিদ্রোহ করেছিলেন। পিটার থাকলে তারা খেলবেন না। পিটারও অবস্থান নিয়েছিলেন। শেষ পর্যন্ত দুই পক্ষের এগিয়ে আসায় আপাতত সমস্যা সমাধান হয়েছে। বিদ্রোহ করা ১৮ ফুটবলারের সঙ্গে বাফুফের চুক্তি সম্পন্ন হয়েছে।

ভুটানে লিগ খেলতে গেছেন ১০ ফুটবলার, ঢাকায় বাফুফের ক্যাম্পে রয়েছেন আট ফুটবলার। সবার সঙ্গেই চুক্তি সম্পন্ন হয়েছে বলে বাফুফের দাবি। বাফুফের নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ জানিয়েছেন। তিনি বলেন, ‘১৮ ফুটবলার চুক্তি করেছে। ১০ জন ভুটানে গেছেন লিগ খেলতে, তারা ওখানে বসে চুক্তিপত্রে স্বাক্ষর করে পাঠিয়েছেন।’

কিছু কিছু ফুটবলারের বেতন বাড়ানো হয়েছে। ৫ হাজার টাকা করে বেড়েছে বলে জানা গেছে। ভুটানের খেলোয়াড়রা কবে আসবেন, তা জানা নেই বাফুফের। লিগ শুরু হবে ১০ মে। খেলার ফাঁকে ফাঁকে লম্বা সময় বিরতি রয়েছে। লিগের খেলা শেষ হবে আগস্ট।

নাম                                 বেতন

রূপনা চাকমা                 ৫৫ হাজার
শিউলি আজিম               ৫৫ হাজার
শামসুন্নাহার (সিনিয়র)   ৫৫ হাজার
মনিকা চাকমা                 ৫৫ হাজার
মারিয়া মান্দা                   ৫৫ হাজার
ঋতুপর্ণা চাকমা              ৫৫ হাজার
তহুরা খাতুন                   ৫৫ হাজার
শামসুন্নাহার (জুনিয়র)  ৫৫ হাজার
সানজিদা আক্তার          ৫৫ হাজার
সাবিনা খাতুন                ৫৫ হাজার
নিলুফা ইয়াসমিন নিলা  ৫৫ হাজার
কৃষ্ণা রানী সরকার         ৫৫ হাজার
মাসুরা পারভিন              ৫৫ হাজার
মোসাম্মাৎ সাগরীকা      ৩০ হাজার
সুমাইয়া মাতসুশিমা       ৩০ হাজার
সাথী বিশ্বাস                     ২২ হাজার
স্বর্ণা রানী মণ্ডল               ২২ হাজার
নাসরিন আক্তার              ২০ হাজার

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024