শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

র‍্যাঙ্কিংয়ে অবনতি, দুঃসংবাদ পেলেন অধিনায়ক নিগার

রিপোর্টার নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ১১২ পড়া হয়েছে

র‍্যাঙ্কিংয়ে অবনতি, দুঃসংবাদ পেলেন অধিনায়ক নিগার

নারী বিশ্বকাপের বাছাইপর্বে দুর্দান্ত পারফর্ম করেও আইসিসির হালনাগাদ র‍্যাঙ্কিংয়ে পিছিয়ে পড়েছেন বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ব্যাটারদের তালিকায় তিনি দুই ধাপ পিছিয়ে এখন ২১ নম্বরে নেমে এসেছেন। তার রেটিং পয়েন্ট ৫৬৪।

বাছাইপর্বে ভালো খেলার পর বাংলাদেশ দলের আর কোনো ম্যাচ না থাকায় র‍্যাঙ্কিংয়ে এমন অবনতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এক ধাপ পিছিয়েছেন আরেক ব্যাটার শারমিন আক্তার সুপ্তাও। বর্তমানে তিনি ২২ নম্বরে অবস্থান করছেন।

তবে সুখবর রয়েছে বোলারদের র‍্যাঙ্কিংয়ে। লেগ স্পিনার রাবেয়া খান উন্নতি করে উঠেছেন ২১ নম্বরে। সেরা দশে জায়গা ধরে রেখেছেন বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার। ৬১৮ রেটিং পয়েন্ট নিয়ে তিনি আছেন ১০ নম্বরে।

এদিকে, দক্ষিণ আফ্রিকার লরা উলভার্ট ৭৭৩ পয়েন্ট নিয়ে ব্যাটারদের শীর্ষে রয়েছেন। ইংল্যান্ডের ন্যাট সিভার ব্রান্ট এক ধাপ এগিয়ে উঠে এসেছেন দ্বিতীয় স্থানে। তার জায়গায় তৃতীয় স্থানে নেমে গেছেন ভারতের তারকা ব্যাটার স্মৃতি মান্ধানা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024