শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

৪৪ ঘণ্টা বন্ধ সিটি ব্যাংকের কার্যক্রম

রিপোর্টার নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ১১৩ পড়া হয়েছে

ডাটা সেন্টার স্থানান্তর করার জন্য সিটি ব্যাংকের সব ধরনের ব্যাংকিং কার্যক্রম ৪৪ ঘণ্টা বন্ধ রাখা হবে। ব্যাংকটির ওয়েবসাইটে এ বিষয়ে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সিটি ব্যাংকের বিদ্যমান ডাটা সেন্টার স্থানান্তর করা হবে। এ জন্য আগামী শুক্রবার (৯ মে) রাত ১২টা থেকে রোববার (১১ মে) রাত ৮টা পর্যন্ত সিটি ব্যাংকের সব সেবা স্থগিত থাকবে।

এ বিষয়ে গত ৩০ এপ্রিলে বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন (ডিওএস) এক বিজ্ঞপ্তিতে জানায়, ডাটা সেন্টার স্থানান্তর কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের উদ্দেশ্যে আগামী ৯ মে রাত ১২টা থেকে ১১ মে রাত ৮টা পর্যন্ত ব্যাংকিং সব কার্যক্রম সাময়িকভাবে বিরত রাখার বিষয়ে সিটি ব্যাংকের আবেদন সম্মতি দেওয়া হয়। সিটি ব্যাংকের আবেদনের পরিপ্রেক্ষিতে ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে সিটি ব্যাংকের সাময়িকভাবে বন্ধ রাখার সম্মতি দেওয়া হয়। এ সংক্রান্ত নির্দেশনা বাংলাদেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024