শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

এনআইডি তথ্য ফাঁস: নজরদারিতে আনসার ভিডিপি ও ব্র্যাক ব্যাংক

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বুধবার, ৭ মে, ২০২৫
  • ৯৮ পড়া হয়েছে

এনআইডি তথ্য ফাঁসের কারনে নজরদারিতে আনসার ভিডিপি ও ব্র্যাক ব্যাংক।

আনসার ভিডিপি ও ব্র্যাক ব্যাংক থেকে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তথ্য ফাঁসের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক (ডিজি) এএসএম হুমায়ুন কবীর।

নির্বাচন কমিশন (ইসি) মঙ্গলবার (৬ মে) এ তথ্য জানতে পেরেছে বলে জানিয়েছেন তিনি।

বুধবার (৭ মে) নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিজি হুমায়ুন কবীর বলেন, দুটি প্রতিষ্ঠানের মাধ্যমে এনআইডি তথ্য ফাঁসের প্রমাণ পেয়েছি। এ কারণে এনআইডি সেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। বিষয়টি আমরা নিয়মিত মনিটরিং করছি এবং বিশ্বাসযোগ্য প্রমাণের ভিত্তিতে তদন্ত চলছে।

তিনি আরও জানান, তথ্য ফাঁসে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জাতীয় পরিচয়পত্রের তথ্য সুরক্ষিত রাখতে নির্বাচন কমিশন প্রতিশ্রুতিবদ্ধ। বিষয়টি খতিয়ে দেখতে একটি কমিটি গঠন করা হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।

ডিজি বলেন, আমরা এনআইডি ডাটাবেস সুরক্ষিত রাখতে সর্বাত্মক ব্যবস্থা নিচ্ছি। এই ডাটা সবার জন্য নিরাপদ থাকবে। আমানত রক্ষা ও মনিটরিং নিশ্চিত করতে কাজ করে যাচ্ছি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024