শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

ডলারের বিপরীতে দাম কমল ভারতীয় রুপির

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বুধবার, ৭ মে, ২০২৫
  • ৮৭ পড়া হয়েছে

দক্ষিণ এশিয়ার দুই পারমাণবিক শক্তিধর দেশে যুদ্ধের দামামা বেজে উঠেছে। জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়েতে জঙ্গি হামলার জেরে মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানের বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে ভারত। প্রতিক্রিয়ায় পাকিস্তানও ছেড়ে দেয়নি। সীমান্তবর্তী এলাকাগুলোতে হামলা চালিয়েছে তারা।

যুদ্ধ শুরুর এমন পরিক্রমায় ধাক্কা খেল ভারত। মার্কিন ডলারের বিপরীতে মান হারিয়েছে ভারতীয় মুদ্রা রুপি। খবর রয়টার্সের।

বিট্রিশ সংবাদ সংস্থাটি নিজেদের প্রতিবেদনে জানিয়েছে, এনডিএফে গত এক মাসে ভরতীয় রুপি অনশোর স্পট মার্কেটে ৮৪ দশমিক ৬৪ থেকে ৮৪ দশমিক ৬৮ রেঞ্জে লেনদেন হচ্ছিল। মঙ্গলবার প্রতি ডলারের বিপরীতে তা ৮৪ দশমিক ৪৩২৫-তে নেমে এসেছে।

সংবাদ সংস্থাটি বলছে, ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের ৯ স্থাপনায় হামলা চালানোর কথা জানিয়েছে। এতে আটজন নিহত ও ৩৫ জন আহত হয়েছেন। পাকিস্তানের দাবি, তারা পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে। তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি ভারত। এছাড়া ভারতে পাকিস্তানের হামলায় তিনজন নিহত হয়েছেন।

যুদ্ধের দামামার জেরে ইন্ডিগো, এয়ার ইন্ডিয়াসহ বিভিন্ন এয়ারলাইন্স কর্তৃপক্ষ বহু ফ্লাইট বাতিল করেছে। অন্যদিকে ইসলামাবাদে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024