শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

ভারতীয় সাইবার আক্রমণ বানচাল করা হয়েছে: পাক মন্ত্রী

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বুধবার, ৭ মে, ২০২৫
  • ৯৩ পড়া হয়েছে

পাকিস্তান ভারতীয় সাইবার আক্রমণ প্রতিহত করেছে বলে দাবি করেছেন দেশটির তথ্যপ্রযুক্তি মন্ত্রী শাজা ফাতিমা খাজা।

বুধবার (৭ মে) সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে এ খবর জানানো হয়।

শাজা ফাতিমা বলেন, পাকিস্তান টেলিযোগাযোগ কর্তৃপক্ষ (পিটিএ) এবং কারিগরি শাখাসহ সমস্ত প্রাসঙ্গিক প্রতিষ্ঠান সম্পূর্ণরূপে সক্রিয় আছে এবং সাম্প্রতিক ভারতীয় সাইবার আক্রমণ সফলভাবে প্রতিহত করেছে।

ক্রাইসিস ম্যানেজমেন্ট সেন্টারে একটি সংবাদ চ্যানেলের সাথে একান্ত আলাপচারিতায় তিনি জোর দিয়ে বলেন যে, ভারতের কোনো সাইবার আক্রমণ সফল হতে দেয়া হয়নি এবং ভবিষ্যতেও এই ধরনের কোনো প্রচেষ্টা প্রতিরোধে পাকিস্তান সতর্ক রয়েছে।

ভারতীয় আগ্রাসনের নিন্দা জানিয়ে মন্ত্রী বলেন, অন্ধকারের আড়ালে বেসামরিক নাগরিকদের উপর ভারতের আক্রমণ একটি কাপুরুষোচিত কাজ।

তিনি দাবি করেন, ভারতের এই ধরনের কাপুরুষোচিত হামলা চালানোর ইতিহাস রয়েছে, কিন্তু আমাদের বাহিনী সর্বদা উপযুক্ত পদ্ধতিতে জবাব দিয়েছে।

তিনি আরও দাবি করেন, পাকিস্তান দৃঢ়ভাবে ভারতের হামলার প্রতিক্রিয়া জানিয়েছে এবং যেকোনো ধরণের শত্রুতার বিরুদ্ধে তার সার্বভৌমত্ব রক্ষা অব্যাহত রাখবে।

বুধবার ভোরে পাকিস্তানের নয়টি স্থানে সামরিক হামলা চালিয়েছে ভারত। জবাবে পাল্টা হামলা চালায় পাকিস্তান।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024