শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

প্রথম প্রান্তিকে লাফার্জের মুনাফা ১৩৯ কোটি টাকা

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ৯৩ পড়া হয়েছে

চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ১৩৯ কোটি টাকা মুনাফা করেছে বহুজাতিক কোম্পানি লাফার্জ হোলসিম বাংলাদেশ (এলএইচবি)। প্রতিষ্ঠানটির এ মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় ৩ শতাংশ বেশি। কোম্পানি থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার এ তথ্য জানানো হয়। এতে আরও জানানো হয়, প্রতিষ্ঠানটির স্বতন্ত্র পরিচালক হয়েছেন রূপালী চৌধুরী।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, লাফার্জ হোলসিম দুইখাতে ব্যবসা করে আসছে। এর মধ্যে রয়েছে, সিমেন্ট এবং অ্যাগ্রিগেটস। আলোচ্য সময়ে উভয়খাতেই কোম্পানির বিক্রি বেড়েছে।

এ ব্যাপারে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা ইকবাল চৌধুরী বলেন, কোম্পানির এই পারফরমেন্স গ্রাহকের আস্থার প্রতিফলন। চ্যালেঞ্জ মোকাবেলায় কোম্পানির পদক্ষেপ এবং ইতিবাচক উদ্যোগে আগামীতে ব্যবসা আরও বাড়বে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, স্বতন্ত্র পরিচালক হিসেবে বুধবার নিয়োগ পেয়েছেন বার্জার পেইন্টস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক রুপালী হক চৌধুরী। তিনি দেশের কর্পোরেট জগতে ব্যাপক পরিচিত মুখ। গত চার দশকের কর্মজীবনে তিনি কর্পোরেট গভর্নেন্স এবং শিল্পের প্রবৃদ্ধি অর্জনে নেতৃত্ব দিয়েছেন। লাফার্জে তার অন্তর্ভুক্তি কোম্পানিতে মূল্য সংযোজন করবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024