শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

মার্কেন্টাইল ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ১২৫ পড়া হয়েছে

সম্প্রতি মার্কেন্টাইল ব্যাংক পিএলসি ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির ফলে স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেটিভ প্রোগ্রাম (এসআইসিআইপি) অধীনে উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের জন্য উদ্যোক্তা প্রশিক্ষণ প্রদান, উদীয়মান ব্যবসার জন্য অর্থায়নের সুযোগ বৃদ্ধি এবং সমগ্র বাংলাদেশে অন্তর্ভূক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষেত্র তৈরি ও প্রসার বৃদ্ধি করা হবে। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার, নির্বাহী পরিচালক মোঃ খসরু পারভেজ এবং মার্কেন্টাইল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিবিও ড. মোঃ জাহিদ হোসেন স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সরকারের অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব সৈয়দা আমিনা ফাহমিন; বাংলাদেশ ব্যাংকের পরিচালক (এসএমইএসপিডি) নওশাদ মোস্তফা এবং প্রোগ্রাম ডিরেক্টর ও অতিরিক্ত পরিচালক (এসআইসিআইপি-পিআইইউ) মোঃ নজরুল ইসলাম এবং মার্কেন্টাইল ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও এসএমই ফাইন্যান্সিং বিভাগের প্রধান মোহাম্মদ ফারুক আহমেদ এসময় অন্যদের সাথে উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024