শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

ইসরাইল-নির্মিত ৬টি ভারতীয় ড্রোন ভূপাতিত করল পাকিস্তান

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ৭৮ পড়া হয়েছে

ইসরাইল-নির্মিত ৬টি ভারতীয় ড্রোন ভূপাতিত করল পাকিস্তান

পাকিস্তানের তিনটি শহরে ছয়টি ইসরাইল-নির্মিত ড্রোন ভূপাতিত করা হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত ভারতের পাঠানো ৩৫টি ড্রোন ধ্বংস করা হলো। নিরাপত্তা সূত্র এ তথ্য জানিয়েছে। খবর জিও নিউজের।

নিরাপত্তা সূত্র জানিয়েছে, ভেহারি, পাকপত্তন এবং ওকারায় ছয়টি ইসরাইল-নির্মিত ভারতীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে। ভেহারিতে একটি, পাকপত্তনে একটি এবং ওকারায় চারটি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

সূত্র অনুসারে, এখন পর্যন্ত মোট ৩৫টি শত্রু ড্রোন ধ্বংস করা হয়েছে।

ডিজি আইএসপিআর বলেছেন, সব ড্রোন রাডারে নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। যখনই কোনও ড্রোন আমাদের আকাশসীমায় প্রবেশ করে, তখন এটি রাডারে দৃশ্যমান থাকে।

তিনি বলেন, পাকিস্তানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এমনকি ছোট ড্রোনও ট্র্যাক করতে সক্ষম।

তিনি আরও বলেন, বেসামরিক এলাকার কাছাকাছি এবং বাণিজ্যিক বিমানের কার্যকলাপের সময় ড্রোন ভূপাতিত করার জন্য একটি কার্যকরী প্রোটোকল রয়েছে।

এদিকে, বৃহস্পতিবার রাতে জম্মু ও কাশ্মীরের বিভিন্ন এলাকায় পাকিস্তান ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা চালায় বলে দাবি করেছে ভারত । জম্মু, আরএস পুরা, আরনিয়া, সাম্বা ও হিরানগর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। তবে ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলো সফলভাবে প্রতিহত করে। পাঠানকোটে গোলাগুলির ঘটনা ঘটে ও রাজস্থানের জয়সলমেরে পাকিস্তানি ড্রোন আটকানো হয়।

এই ঘটনার পর চণ্ডীগড়, মোহালি ও শ্রীনগরসহ কয়েকটি শহরে ব্ল্যাকআউট কার্যকর করা হয়।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পাকিস্তানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র জম্মু, পাঠানকোট ও উধমপুরের সামরিক ঘাঁটিগুলোতে হামলার চেষ্টা করেছিল। তবে দেশের প্রতিরক্ষা ব্যবস্থা দ্রুত তা প্রতিহত করে, কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আইএসপিআর মহাপরিচালক ভারতীয় এই প্রচারণার নিন্দা করেছেন। তিনি বলেছেন, ভারত গত রাতে অমৃতসরে চারটি প্রজেক্টাইল নিক্ষেপ করেছে, যা তাদের নিজস্ব স্থাপনায় আঘাত করেছে। ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে একটি পাকিস্তানের দিকে এসেছিল, এটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024