শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

প্রধান উপদেষ্টার পদত্যাগের দাবিতে ঝটিকা মিছিল: গ্রেপ্তার ১

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ১০০ পড়া হয়েছে

প্রধান উপদেষ্টা ড. ইউনুসের পদত্যাগের দাবিতে ঝটিকা মিছিল করা আওয়ামী লীগ কর্মী মো. রনিকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার (৯ মে) সন্ধ্যা ৭ টার দিকে আশুলিয়ার ভাদাইলইলের পবনারটেক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত রনি আশুলিয়ার পূর্ব জামগড়ার মৃত আব্দুল গফুরের ছেলে। সে আশুলিয়া থানা আওয়ামী লীগের সদস্য বলে জানা গেছে।

পুলিশ জানায়, গত ২৬ এপ্রিল আশুলিয়ার শ্রীপুর এলাকায় আওয়ামী লীগের পক্ষে প্রধান উপদেষ্টা ড. ইউনুসের পদত্যাগের দাবিতে ঝটিকা মিছিল করে রনিসহ কয়েকজন। এছাড়া রনি সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের উসকানিমূলক পোস্ট করতেন। আজ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ আরও জানায়, গত বছরের ৫ আগস্ট বৈষম্যে বিরোধী ছাত্রজনতার আন্দোলনে গুলি ও হামলার ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলার এজাহারভুক্ত আসামি রনি আহমেদ।

আশুলিয়া থানার এসআই মাসুদ আল মামুন বলেন, সন্ধ্যায় অভিযান পরিচালনা করে রনি আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024