শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

ভারত-পাকিস্তান সংকটের মধ্যে হলিউডে কঙ্গনার নতুন অভিযানের প্রস্তুতি

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ১০১ পড়া হয়েছে

ভারত-পাকিস্তান সংকটের মধ্যে হলিউডে কঙ্গনার নতুন অভিযানের প্রস্তুতি

বর্তমান সময়ে ভারত-পাকিস্তানের সম্পর্ক চরম উত্তপ্ত অবস্থায় রয়েছে। দুই দেশই একে অপরের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়েছে, যার ফলে সাধারণ মানুষের মধ্যে ভীতি সৃষ্টি হয়েছে। এই উত্তেজনার মধ্যেই বলিউড তারকা কঙ্গনা রানাউত দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন।

অভিনয়ের পাশাপাশি কঙ্গনা রাজনীতিতেও সক্রিয় হয়েছেন। গত বছর তিনি রাজনীতির মাঠে পা রেখেছেন এবং বর্তমানে মান্ডী কেন্দ্রের সাংসদ হিসেবে দায়িত্ব পালন করছেন। সম্প্রতি ‘অপারেশন সিঁদুর’ বিষয়েও গণমাধ্যমে প্রতিক্রিয়া জানান তিনি।

এবার কঙ্গনা হলিউডে কাজ করতে যাচ্ছেন। তাকে একটি ভৌতিক সিনেমায় প্রধান চরিত্রে অভিনয়ের সুযোগ দেওয়া হয়েছে, সিনেমার নাম ‘বি দ্য ইভিল’। এই সিনেমায় কঙ্গনার পাশাপাশি হলিউডের পরিচিত মুখ টাইলার পোজে এবং সিলভারস্টার স্ট্যালোনের কন্যা স্কারলেট রোজ স্ট্যালোনও অভিনয় করবেন।

সিনেমার শুটিং খুব শিগগির নিউইয়র্কে শুরু হবে বলে জানা গেছে। উল্লেখ্য, সম্প্রতি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিদেশি সিনেমার উপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করেছেন। তবে, সিনেমার নির্মাতারা শুটিংয়ের জন্য নিউইয়র্ককে বেছে নিয়েছেন। সিনেমাটি পরিচালনা করছেন অনুরাগ রুদ্র।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024