শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের মুনাফা ৩৩০০ কোটি টাকা

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ১১৬ পড়া হয়েছে

বিদায়ী বছরে ৩ হাজার ৩০০ কোটি টাকা নিট বা প্রকৃত মুনাফা করেছে বহুজাতিক ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ড, যা বাংলাদেশের ব্যাংক খাতের ইতিহাসে সর্বোচ্চ মুনাফা। সবচেয়ে বেশি মুনাফা অর্জনকারী দেশী তিনটি ব্যাংক হলো ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক ও পূবালী ব্যাংক। এই তিন ব্যাংকের মোট মুনাফার চেয়ে কিছুটা বেশি মুনাফা করেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড।

ওই ৩ ব্যাংক মিলে মুনাফা করেছে ৩ হাজার ২২৬ কোটি টাকা। ব্যাংকটির আর্থিক প্রতিবেদনে দেখা গেছে, ২০২১ সালে স্ট্যান্ডার্ড চার্টার্ড ৭৫৮ কোটি টাকার নিট মুনাফা করে। ২০২২ সালে ব্যাংকটির নিট মুনাফার পরিমাণ ছিল ১ হাজার ৬৫৫ কোটি টাকা, যা ২০২৩ সালে বেড়ে হয় ২ হাজার ৩৩৫ কোটি টাকা। বিদায়ী বছরে তা আরও বেড়ে হয়েছে ৩ হাজার ৩০০ কোটি টাকা।

২০২৪ সালে ব্যাংকটি ঋণ দিয়ে সুদ আয় করেছে ৩ হাজার ১ কোটি টাকা, আমানতের বিপরীতে সুদ দিয়েছে ২৮৪ কোটি টাকা। বিনিয়োগ, কমিশন ও অন্যান্য সেবা থেকে আয় করেছে ২ হাজার ৭৮৮ কোটি টাকা। সব মিলিয়ে পরিচালন আয় হয় ৫ হাজার ৫০১ কোটি টাকা। অফিস খরচ, বেতন-ভাতাসহ অন্যান্য পরিচালন খরচ হয় ৯০৬ কোটি টাকা। নিরাপত্তা সঞ্চিতি ও কর পরিশোধের পর প্রকৃত মুনাফা হয় ৩ হাজার ৩০০ কোটি টাকা। দেশে ১২০ বছর ধরে সেবা দিয়ে যাচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024