শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

২৪ দিনের জন্য ৩ ফ্লাইটের সূচি পরিবর্তন করল বিমান

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ৯৩ পড়া হয়েছে

২৪ দিনের জন্য ৩ ফ্লাইটের সূচি পরিবর্তন করল বিমান

ভারত-পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনার কারণে আন্তর্জাতিক ফ্লাইটের রুট ও সময়সূচিতে পরিবর্তন এনেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

শুক্রবার (৯ মে) বিমান বাংলাদেশের মহাব্যবস্থাপক (জনসংযোগ) এ.বি.এম. রওশন কবীর এ তথ্য জানান।

যাত্রীদের নিরাপত্তা এবং ফ্লাইট পরিচালনার স্বার্থে টরেন্টো, লন্ডন ও রোমগামী ফ্লাইটগুলোর সময়সূচিতে সাময়িক পরিবর্তন আনা হয়েছে।

পরিবর্তিত সময়সূচি অনুযায়ী, ঢাকা-টরেন্টো রুটের ফ্লাইট বিজি ৩০৫/৩০৬ ঢাকা থেকে আগের মধ্যরাত ৩টা ৪৫ মিনিটের পরিবর্তে ৪৫ মিনিট আগে, রাত ৩টা থেকে ছেড়ে যাবে। তবে টরেন্টো থেকে ছাড়ার সময় অপরিবর্তিত থাকবে।

ঢাকা-লন্ডন রুটে বিজি ২০১/২০২ ফ্লাইট ঢাকা থেকে সকাল ৭টা ৪০ মিনিটের পরিবর্তে সকাল ৭টায় ছেড়ে যাবে। শুধু বৃহস্পতিবারে এই ফ্লাইট সকাল ৮টা ৫০ মিনিটের পরিবর্তে ৮টা ১০ মিনিটে ছেড়ে যাবে। লন্ডন থেকে ছাড়ার সময় অপরিবর্তিত থাকবে।

এছাড়া ঢাকা-রোম রুটের বিজি ৩৫৫/৩৫৬ ফ্লাইটটি ঢাকা থেকে ছাড়বে সকাল সাড়ে ১১টার পরিবর্তে পৌনে ১১টায়। রোম থেকে ফ্লাইট ছাড়ার সময়েও কোনো পরিবর্তন আনা হয়নি।

আগামী ৯ মে থেকে ৩১ মে পর্যন্ত এই পরিবর্তিত সময়সূচি কার্যকর থাকবে বলে জানান বিমান। একইসঙ্গে যাত্রীদের নির্ধারিত পরিবর্তিত সময় অনুযায়ী যথাসময়ে বিমানবন্দরের চেক-ইন কাউন্টারে উপস্থিত হতে অনুরোধ করা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024