শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

ছেলের বিষয়ে সিদ্দিকের বিরুদ্ধে যে অভিযোগ সাবেক স্ত্রী মিমের

রিপোর্টার নাম
  • আপডেট সময় : রবিবার, ১১ মে, ২০২৫
  • ১০২ পড়া হয়েছে

ছেলের বিষয়ে সিদ্দিকের বিরুদ্ধে যে অভিযোগ সাবেক স্ত্রী মিমের

ঘটনা ২০১২ সালের। বিনোদন জগতের ছোটপর্দার অভিনেতা সিদ্দিকুর রহমানকে ভালোবেসে বিয়ে করেছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত স্পেনের নাগরিক মডেল মারিয়া মিম। ২০১৩ সালে এ দম্পতির ঘর আলো করে জন্ম নেয় আরশ হোসেন। ২০১৯ সালের শেষের দিকে ডিভোর্স হয় তাদের। এরপর থেকে নিজে ও সন্তানকে নিয়েই ব্যস্ত সময় পার করছেন মারিয়া মিম। কখনো বাংলাদেশ, আবার কখনো স্পেনে থাকেন তিনি। ডিভোর্সের পর সন্তানকে নিজের কাছেই রাখেন মিম। সন্তানের সব ভরণপোষণ তিনিই করেন। বাবা হিসেবে সিদ্দিক কোনো কিছুই করেন না বলে জানান এ মডেল।

সম্প্রতি সেলিব্রিটি ক্রিকেট লিগে অংশ নিয়েছেন মারিয়া মিম। এর ফাঁকে একটি গণমাধ্যমের সাক্ষাৎকারে তিনি বলেন, ছেলেকে নিয়ে সিদ্দিক এক ধরনের পলিটিকস করে। যখন আমার সন্তান তার কাছে যায়, সে অনেক ছবি তুলে রাখে। পরে সেগুলো ফেসবুকে ভিন্ন ভিন্ন সময়ে আপলোড করে। যাতে মানুষ মনে করে, সন্তান ওর কাছেই থাকে। কিন্তু তেমনটি না। কারণ ছয় মাসে একবার আরশ তার বাবার কাছে যায়। সেটিও দুই-একদিনের জন্য। বাকিটা সময় আমার কাছেই থাকে। তবু মানুষ মনে করে, আমি সন্তানকে রেখেই বিদেশে ঘুরে বেড়াচ্ছি।

মারিয়া মিম বলেন, ‘আমিই ছেলের সবকিছু করছি। তার ভরণপোষণ থেকে শুরু করে সব। তার বাবা কিন্তু কিছুই দিচ্ছে না। দেশে-বিদেশে ঘুরে বেড়ালেও আরশকে সঙ্গে নিয়েই যাচ্ছি।’

এ মডেল বলেন, ‘আমি যখন ছেলেকে তার কাছে পাঠাতাম সে ব্রেনওয়াশ করত। আদালত থেকে বলেছিল— কিছু দিন পরপর আরশ তার বাবার কাছে যেতে পারবে। কিন্তু সেখানে রাতে থাকতে পারবে না। বিকাল ৫টার আগেই চলে আসতে হবে। কিন্তু আমি সেটি করতাম না। তাকে দুদিন বাবার কাছে থাকতে দিতাম। কিন্তু দেখতাম, ছেলে সেখান থেকে আসার পরই বলছে— মাম্মি, বাবা তোমার কাছে আসতে নিষেধ করে?

তিনি বলেন, সিদ্দিক কিংবা অভিনেতার পরিবার চায় না আরশ তার কাছে আসুক। এ জন্য সন্তানের ব্রেনওয়াশের চেষ্টা করে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024