শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

যেকোনো হুমকির জবাব দিতে প্রস্তুত, ইরানের হুঁশিয়ারি

রিপোর্টার নাম
  • আপডেট সময় : রবিবার, ১১ মে, ২০২৫
  • ১০৮ পড়া হয়েছে

ইরানের সশস্ত্র বাহিনী সম্পূর্ণরূপে প্রস্তুত এবং কোনো হুমকি বিনা জবাবে পার পাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি।

রোববার হরমুজগান প্রদেশে সেনাবাহিনীর যুদ্ধ-সামর্থ্য ও প্রস্তুতি পর্যবেক্ষণে উচ্চপর্যায়ের সামরিক প্রতিনিধিদল নিয়ে সম্প্রতি দুর্ঘটনার শিকার বন্দর আব্বাস সফরকালে তিনি এ হুঁশিয়ারি দেন।

এ সময় তার সঙ্গে ছিলেন সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি এবং নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল শাহরাম ইরানি।

এদিন পারস্য উপসাগর, হরমুজ প্রণালী এবং ওমান সাগর এলাকা ঘিরে তার এ সফরের উদ্দেশ্য ছিল ইরানের কৌশলগত নৌবাহিনী এবং ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সামগ্রিক প্রস্তুতি ও আঞ্চলিক সামরিক উপস্থিতির মূল্যায়ন।

বাকেরি এ সময় বলেন, ‘ইরানের সশস্ত্র বাহিনী যেকোনো পরিস্থিতিতে পূর্ণ প্রস্তুত রয়েছে। আমাদের জলসীমা ও জাতীয় সম্পদ রক্ষায় আমরা কোনো হুমকিকে বিনা জবাবে ছেড়ে দেব না’।

ইরানের সেনাবাহিনীর প্রথম নৌ অঞ্চল ‘ইমামত’-এর কমান্ডারদের উদ্দেশে তিনি বলেন, এই অঞ্চল কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এখানকার প্রস্তুতি দেশের সার্বভৌমত্ব রক্ষায় মুখ্য ভূমিকা রাখে।

উল্লেখ্য, সম্প্রতি ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ কনটেইনার বন্দর বন্দর আব্বাসে ভয়াবহ এক বিস্ফোরণে অন্তত ৭০ জনের প্রাণহানি ঘটে। এছাড়া আহত হন ১,২০০ জনেরও বেশি। বিস্ফোরণের ৪৮ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় বলে জানান ইরানি কর্মকর্তারা। সূত্র: মেহের নিউজ

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024