শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

যেসব জেলায় বজ্রপাতের সতর্কতা জারি

রিপোর্টার নাম
  • আপডেট সময় : সোমবার, ১২ মে, ২০২৫
  • ১৫১ পড়া হয়েছে

যেসব জেলায় বজ্রপাতের সতর্কতা জারি

প্রচণ্ড তাপদাহে পুড়ছে দেশের বেশিরভাগ জেলা। সর্বত্রই গরমে হাঁসফাঁস জনজীবন। তবে রোববার বেশ কয়েকটি জেলায় বৃষ্টিতে কিছুটা গরমের অনূভুকি কমেছে। এমন অবস্থায় বজ্রপাতের বিষয়ে সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সতর্কবার্তায় বলা হয়েছে, সোমবার সকাল সাড়ে আটটা থেকে পরবর্তী ১-৪ ঘণ্টায় দেশের বিভিন্ন জেলার ওপর দিয়ে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি ও বজ্রপাত হতে পারে।

সতর্কবার্তায় বলা হয়, প্রতি ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বা তার অধিক গতিবেগে এই দমকা বা ঝোড়ো হাওয়া হতে পারে বলে।

সতর্কবার্তায় যেসব জেলার নাম উল্লেখ করা হয়েছে, সেগুলো হলো রাজশাহী, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, মানিকগঞ্জ, ঢাকা, নরসিংদী, রংপুর, গাইবান্ধা, শেরপুর, নেত্রকোনা, ময়মনসিংহ, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার, হবিগঞ্জ, সিলেট, রাঙামাটি ও বান্দরবান।

এ ছাড়া সতর্কবার্তায় বজ্রপাতের বিষয়ে কিছু পদক্ষেপ গ্রহণের পরামর্শও দেয়া হয়েছে। এগুলো হলো—

* বজ্রপাত হলে ঘরের মধ্যে থাকুন।

* জানালা ও দরজা বন্ধ রাখুন।

* সম্ভব হলে যাত্রা এড়িয়ে চলুন।

* নিরাপদ আশ্রয়ে আশ্রয় নিন।

* গাছের নিচে আশ্রয় নেবেন না।

* কংক্রিটের মেঝেতে শয়ন করবেন না। কংক্রিটের দেয়ালে হেলান দেবেন না।

* বৈদ্যুতিক ও ইলেকট্রনিক ডিভাইসগুলোর প্লাগ খুলে রাখুন।

* জলাশয় থেকে তাৎক্ষণিকভাবে উঠে আসুন।

* বিদ্যুৎ পরিবাহক বস্তু থেকে দূরে থাকুন।

* শিলাবৃষ্টির সময় ঘরে অবস্থান করুন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024