শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

শুটিং অসমাপ্ত রেখে ঢাকায় ফিরলেন তটিনী

রিপোর্টার নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ১০০ পড়া হয়েছে
তানজিম সাইয়ারা তটিনী
তানজিম সাইয়ারা তটিনী

শুটিং অসমাপ্ত রেখে ঢাকায় ফিরলেন তটিনী

চট্টগ্রামে শুটিং চলাকালে লাইটস্ট্যান্ড পড়ে মাথায় আঘাত পান তানজিম সাইয়ারা তটিনী। তাকে দ্রুত সেখানকার একটি হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর ওই রাতেই হোটেলে ফেরেন অভিনেত্রী। শুটিং অসমাপ্ত রেখে সোমবার (১২ মে) সোমবার সকালের ফ্লাইটে ঢাকায় ফিরেছেন তটিনী।

তানজিম সাইয়ারা তটিনী

তানজিম সাইয়ারা তটিনী

শুটিং করার মতো শারীরিক অবস্থায় নেই অভিনেত্রীর। সে প্রসঙ্গে তিনি জানান, নাটকে তার অংশের দৃশ্যধারণ অসমাপ্তই রয়ে যায়। আজ সোমবার সকালের একটি ফ্লাইটে চট্টগ্রাম থেকে ঢাকায় ফিরে আসেন তটিনী। তিনি বলেন, ‘এখন কিছুটা ভালো আছি। তবে এখনো সুস্থ অনুভব করছি না, খুবই দুর্বল লাগছে।’

তানজিম সাইয়ারা তটিনী

তানজিম সাইয়ারা তটিনী

গত কয়েকদিন ধরে চট্টগ্রামের কয়েকটি জায়গায় ঈদুল আজহার নতুন নাটকের শুটিংয়ে অংশ নিচ্ছিলেন তটিনী। সে রকম এক শুটিং সেটে ঘটে দুর্ঘটনা। রোববার (১১ মে) রোববার ৭টার দিকে শুটিং চলাকালে লাইটস্ট্যান্ড পড়ে মাথায় গুরুতর চোট পান তটিনী।

তানজিম সাইয়ারা তটিনী

তানজিম সাইয়ারা তটিনী

চট্টগ্রামের লেডিস ক্লাবের পাশে এক বাংলোয় হাসিব হোসাইন রাখির ‘মন মঞ্জিলে’ নামের একটি নাটকের শুটিং করছিলেন তটিনী ও তৌসিফ। তটিনীর অংশের শুটিং কবে করা হবে এ প্রসঙ্গে কোনো নিশ্চিত তথ্য দিতে পারেননি নির্মাতা। চিকিৎসক জানিয়েছেন, অভিনেত্রীর যেহেতু মাথায় চোট লেগেছে, তাকে এখন সম্পূর্ণ বিশ্রাম নিতে হবে।

তানজিম সাইয়ারা তটিনী

তানজিম সাইয়ারা তটিনী

বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে বিনোদন অঙ্গনে কাজ শুরু করেন তটিনী। ছোটপর্দার কয়েকটি নাটক করে নজর কেড়ে নেন মানুষের। তার অভিনীত উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে রয়েছে ‘বহিরাগত’, ‘সময় সব জানে’, ‘নির্বাসিতা’, ‘সুহাসিনী’, ‘হঠাৎ বৃষ্টি’, ‘সুইট কাপল’, ‘ও আমায় ভালোবাসেনি’, ‘বাঁচিবার হলো তার সাধ’, ‘অবশেষে’, ‘দূরত্ব’, ‘টাকার নেশা’, ‘চাঁটগাইয়া হেডম’, ‘শর্টকাট লাভ স্টোরি’, ‘শেষ ঘুম’, ‘লাস্ট নাইট’, ‘অগ্নিগিরি’।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024