শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

উইগ্রো টেকনোলজিসকে বিনিয়োগের সহজ সুবিধা দেবে পিআইবিএল

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ৮১ পড়া হয়েছে

উইগ্রো টেকনোলজিস-এর অ্যাপ ও ওয়েব প্ল্যাটফর্ম ব্যবহারকারীদেরকে পুঁজিবাজারে বিনিয়োগের সহজ সুবিধা দেবে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড (পিআইবিএল)। এ লক্ষ্যে সম্প্রতি প্রতিষ্ঠান দুটির মধ্যে একটি চুক্তি সই হয়েছে।

চুক্তির আওতায়, উইগ্রো টেকনোলজিস-এর অ্যাপ ও ওয়েব প্ল্যাটফর্ম ব্যবহারকারীরা এখন সরাসরি প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট-এর ‘PrimeInvest Discretionary Product Suite’-এ বিনিয়োগের সুযোগ পাবেন। যার ফলে বিনিয়োগকারীরা পশুপালন ও ফসল চাষের মতো কৃষিভিত্তিক প্রকল্পে অংশগ্রহণের পাশাপাশি শেয়ারবাজার ও অন্যান্য আর্থিক খাতে বিনিয়োগ করতে পারবেন। এই উদ্যোগটি পিবিআইএল-এর #AccessToInvestment উদ্যোগের একটি অংশ, যা ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য সম্পদ বাড়ানো এবং কর রেয়াত পাওয়ার সুযোগ সৃষ্টি করে।

প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ এম ওমর তৈয়ব বলেন, ‘এই চুক্তির মাধ্যমে উইগ্রো’র বিনিয়োগকারীরা কৃষিভিত্তিক প্রকল্পের বাইরেও পুঁজিবাজারে বিনিয়োগের সুযোগ পাচ্ছেন। এটি পোর্টফোলিও বৃদ্ধি এবং অর্থনৈতিক অন্তর্ভুক্তির জন্য পারস্পরিক লাভজনক উদ্যোগ।’

উইগ্রো টেকনোলজিস-এর সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুর রহমান বলেন, “এই অংশীদারিত্ব আমাদের ব্যবহারকারীদের একটি নিয়ন্ত্রিত ও নিরাপদ আর্থিক কাঠামোর আওতায় আনবে। এটি মূলধারার সম্পদ ব্যবস্থাপনার সঙ্গে কৃষি বিনিয়োগকারিদের যুক্ত করার এক উল্লেখযোগ্য অগ্রগতি।”

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024