শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

এস আলম গ্রুপের ১৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ৯৮ পড়া হয়েছে

আলোচিত ব্যবসায়ী এস আলম গ্রুপের ১৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। মঙ্গলবার (১৩ মে) দুদকের উপপরিচালক (মানিলন্ডারিং) তাহাসিন মুনাবীল হকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন এ আদেশ দেন।

নিষেধাজ্ঞার মুখে পড়া ব্যক্তিরা হলেন- এস আলম গ্রুপের চেয়ারম্যানের ব্যক্তিগত সচিব মো. আকিজ উদ্দিন, সাবেক ব্যবস্থাপনা পরিচালক এ বি এম মোজাম্মেল হক, ব্যবসায়ী মো. নজরুল ইসলাম, মো. আলমাছ আলী, বেদার উল ইসলাম, মো. জসিম উদ্দিন, রোখসানা খাতুন, রবিয়া খাতুন, নাছির উদ্দিন, মুহাম্মদ সাইফুউদ্দিন, মো. গোলামুর রহমান, এস এম জামাল উদ্দিন, হাসমত আরা বেগম ও মুহাম্মদ সাইফু উদ্দিন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

আবেদনে বলা হয়, এস আলম গ্রুপের স্বার্থসংশ্লিষ্ট ‘সত্তা’ ও ‘সত্তার’ সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের মানিলন্ডারিংয়ের অভিযোগ খতিয়ে দেখতে টিম গঠন করা হয়েছে। তারা বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছে উল্লেখিত আসামিরা যে কোন সময় দেশ ছেড়ে পালিয়ে যেতে পারে। তাই তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা প্রয়োজন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024