শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

বাংলাদেশের হয়ে খেলতে ফিফার অনুমতি পেল সামিত

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ১১৮ পড়া হয়েছে

বাংলাদেশের হয়ে খেলতে ফিফার অনুমতি পেয়েছেন কানাডা প্রবাসী ফুটবলার সামিত সোম। আগামী ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ দলে অভিষেক হতে পারে সামিতের।

হামজা চৌধুরির পর বাংলাদেশের হয়ে খেলতে আগ্রহ প্রকাশ করেছিলেন সামিত সোম। এরপর এরপর থেকেই বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান এই ফুটবলারকে লাল-সবুজের জার্সিতে খেলানোর প্রক্রিয়া চলমান ছিল। এরই ধারাবাহিকতায় ফিফার ডিসিপ্লিনারি কমিটি তাকে বাংলাদেশ দলের হয়ে খেলার জন্য আনুষ্ঠানিক অনুমতি প্রদান করেছে।

মঙ্গলবার (৬ মে) অনুমতি পেয়েছেন ২৭ বছর বয়সী এই ফুটবলার।

গত ২ মে কানাডার টরেন্টোতে অবস্থিত বাংলাদেশ হাই-কমিশনের কনস্যুলেট অফিসে পাসপোর্টের জন্য আবেদন করেন সামিত। মাত্র ৭২ ঘণ্টার মধ্যে তার ই-পাসপোর্ট প্রস্তুত হয়। এর আগে, ১ মে তিনি কানাডা সকার অ্যাসোসিয়েশন থেকে ছাড়পত্রও সংগ্রহ করেন। সব প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করে ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটিতে আবেদন করা হয় এবং সেই আবেদন বিবেচনায় নিয়েই ফিফা তাকে বাংলাদেশের হয়ে খেলার ছাড়পত্র দেয়।

সামিত সোমের বাবা-মা দুজনই বাংলাদেশি। বর্তমানে তিনি কানাডিয়ান প্রিমিয়ার লিগের ক্লাব কালাভরি এফসি-তে খেলছেন। উল্লেখযোগ্য বিষয় হলো, সামিত এর আগে কানাডার জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ম্যাচেও অংশ নিয়েছেন।

বাংলাদেশ জাতীয় দলের সামনে রয়েছে বড় চ্যালেঞ্জ এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচ। আগামী ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে সমিত সোমকে প্রথমবারের মতো বাংলাদেশের জার্সিতে মাঠে দেখা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024