শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

কালো জাদু বিতর্কে নাম জড়িয়েছে পাঁচ বলিউড অভিনেত্রীর

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ১০৪ পড়া হয়েছে

যুগ যতই আধুনিক হোক না কেন, সমাজের একাংশ আজও কুসংস্কারে বিশ্বাস করে। অবাক করা বিষয় হলো, বলিউডের মতো গ্ল্যামার এবং প্রগতিশীলতার কেন্দ্রস্থলেও এই কালো ছায়া পড়েছে বহুবার। নানা সময়ে বলিউডের একাধিক জনপ্রিয় অভিনেত্রীর বিরুদ্ধে কালো জাদু করার অভিযোগ উঠেছে।

বিনোদন দুনিয়ায় আলো ঝলমলে চেহারার আড়ালে লুকিয়ে থাকা এসব গুঞ্জন নিয়ে বরাবরই ছিল ভক্তদের আগ্রহ। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী চলুন দেখে নেওয়া যাক, কোন কোন বলিউড অভিনেত্রীর দিকে উঠেছে কালো জাদু চর্চার অভিযোগ।

কঙ্গনা রানাউত

কঙ্গনা রানাউত

বলিউডের ঠোঁটকাটা হিসেবে পরিচিত কঙ্গনা রানাউত যেন বিতর্কের আর এক নাম। একবার তার প্রাক্তন প্রেমিক অধ্যয়ন সুমন অভিযোগের আঙুল তুলেছিলেন কঙ্গনার দিকে। তার দাবি ছিল, সম্পর্কে থাকাকালীন কঙ্গনা নাকি তার উপর কালো জাদু করেছিলেন এবং তন্ত্র সাধনার মতো বিষয়ের সঙ্গে যুক্ত ছিলেন। যদিও কঙ্গনা এই অভিযোগকে উড়িয়ে দিয়ে রসিকতা করে বলেছিলেন যে ডাইনি বিদ্যা একটি পুরাতন প্রথা এবং ঘুরিয়ে তিনি এর পক্ষে মত দিয়েছিলেন।

কিয়ারা আদভানি

কিয়ারা আদভানি

বলিউডের মিষ্টি নায়িকা কিয়ারা আদভানিও এই তালিকা থেকে বাদ যাননি। সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর সিদ্ধার্থের দুই অনুরাগী কিয়ারার বিরুদ্ধে কালো জাদুর অভিযোগ তোলেন। তাদের দাবি ছিল, কিয়ারা নাকি সিদ্ধার্থকে বশ করেছেন এবং এর ফলে অভিনেতা নিজের ব্যাংক অ্যাকাউন্টও ব্যবহার করতে পারেন না। অবশ্য এই ভিত্তিহীন গুঞ্জনকে পাত্তা দেননি এই তারকা দম্পতি।

রিয়া চক্রবর্তী

রিয়া চক্রবর্তী

সুশান্ত সিং রাজপুতের অকাল মৃত্যুর পর সবচেয়ে বেশি সমালোচিত হয়েছিলেন রিয়া চক্রবর্তী। প্রয়াত অভিনেতাকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগের পাশাপাশি রিয়ার বিরুদ্ধে কালো জাদু করার মতো গুরুতর অভিযোগও উঠেছিল নেটপাড়ায়। যদিও পরে রিয়া নিজে এই প্রসঙ্গে বলেন যে তিনি নাকি প্রায়শই মজা করে নিজেকে অলৌকিক ক্ষমতার অধিকারী বলেন। তিনি জানান, ঘরে ঢুকলেই তিনি বুঝতে পারেন কে তাকে ডাইনি বা কালো জাদুকর ভাবছে আর কেই বা সাহসী এবং শক্তিশালী মনে করছে।

পায়েল রোহতগি

পায়েল রোহতগি

অভিনেত্রী পায়েল রোহতগি নিজেই স্বীকার করেছিলেন যে তিনি তার কর্মজীবনে উন্নতির জন্য বশীকরণ পূজা করেছিলেন। ২০২২ সালে তিনি জানান, নানা রকম তন্ত্র সাধনা করলেও তিনি নাকি কাঙ্ক্ষিত ফল পাননি।

দিব্যাঙ্কা ত্রিপাঠী

দিব্যাঙ্কা ত্রিপাঠী

টেলিভিশন অভিনেত্রী দিব্যাঙ্কা ত্রিপাঠীর সম্পর্ক ভেঙেছিল অভিনেতা শরদ মলহোত্রের সঙ্গে। এই বিচ্ছেদের পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন দিব্যাঙ্কা। শোনা যায়, শরদের সঙ্গে ভাঙা সম্পর্ক জোড়া লাগানোর জন্য নাকি তিনি কালো জাদুর সাহায্য নিতে চেয়েছিলেন। তবে হাজার চেষ্টা করেও সেই সম্পর্ক আর জোড়া লাগেনি।

বলিউডের এই অভিনেত্রীদের ঘিরে ওঠা কালো জাদুর গুঞ্জন বিতর্কের জন্ম দিলেও এর কোনোটিরই জোরালো প্রমাণ মেলেনি। তবে তারকাদের ব্যক্তিগত জীবন এবং এসব বিতর্ক নিয়ে ভক্তদের আগ্রহ সবসময়ই থাকে তুঙ্গে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024