শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

কাশ্মীরিদের সাথে যা করছে ভারত, ইফতিখারের বয়ানে উঠে এলো ভয়াবহ তথ্য

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ১০৯ পড়া হয়েছে

কাশ্মীরিদের সাথে যা করছে ভারত, ইফতিখারের বয়ানে উঠে এলো ভয়াবহ তথ্য

যুদ্ধে সবাই জয়ী হতে চায়, পরাজয়ের দায় কেউ নিতে চায় না। ভারত-পাকিস্তানের ক্ষেত্রেও এমনটি ঘটেছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্ততায় যুদ্ধবিরতি হলেও উভয় দেশই যুদ্ধে জয়ী হওয়ার দাবি করছে। তবে, বিশ্লেষকরা মনে করছেন, ভারতের পরাজয়টা প্রকাশ্যে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে ধরে যুদ্ধবিরতি ঘটিয়ে মুখ রক্ষা করেছে দিল্লি। এতে নরেন্দ্র মোদির দম্ভ চূর্ণবিচূর্ণ হয়ে গেছে। লোকসভায় বিরোধী দলের সদস্যরাও মোদি সরকারকে তুলোধুনো করেছে। এ অবস্থায় পেহেলগামে হামলার অজুহাতে জম্মু ও কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘনের ভয়াবহ চিত্র তুলে ধরেছেন পাকিস্তানের জাতিসংঘস্থ স্থায়ী প্রতিনিধি অ্যাম্বাসেডর আসিম ইফতিখার আহমদ।

শুক্রবার (১৬ মে) জিও নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক ব্রিফিংয়ে ইফতিখার আহমদ বলেন, পেহেলগাম হামলার ঘটনাকে অজুহাত হিসেবে ব্যবহার করে ভারত ২ হাজারের বেশি কাশ্মীরিকে আটক করেছে।
তিনি বলেন, ভারত পরিকল্পিতভাবে কাশ্মীরিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারকে দমন করতে গণগ্রেপ্তার, জোরপূর্বক গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে।

আসিম ইফতিখার আরও বলেন, সম্প্রতি বছরগুলোতেও কাশ্মীরে হাজার হাজার অজানা গণকবরের খোঁজ পাওয়া গেছে, যা ভারতীয় বাহিনীর মানবাধিকার লঙ্ঘনের গভীর সংকেত বহন করে।

কার বহরে কত ট্যাংক, কোন দেশের কত শক্তি?
তিনি বলেন, তদন্তে দেখা গেছে, ভারতীয় বাহিনী সাধারণ নাগরিকদের অপহরণ করে নির্যাতন চালায় ও আদালতের বাইরে হত্যা করে।

এ সময় পাকিস্তানের এই প্রতিনিধি মানবাধিকার লঙ্ঘন বন্ধ করতে, নিখোঁজ ব্যক্তিদের সংকট সমাধান, শান্তিপূর্ণভাবে বিরোধ নিষ্পত্তি ও সংঘাত প্রতিরোধের জন্য  জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024