শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

ডলার নিয়ে কারসাজি করলে কঠোর ব্যবস্থা

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ১১৪ পড়া হয়েছে

ডলার নিয়ে কারসাজি করলে কঠোর ব্যবস্থা

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হাবিবুর রহমান বলেছেন, ডলারের দাম বেশি বেড়ে গেলে কেন্দ্রীয় ব্যাংক বাজারে হস্তক্ষেপ করবে। কোনো ব্যাংক যাতে দাম বেশি বাড়াতে না পারে সেজন্য আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। বাড়ানো হয়েছে তদারকি। এরপরও কারসাজি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার (১৫ মে) রাজধানীর বনানীতে ‘সামষ্টিক অর্থনীতি নিয়ে মাসিক বিশ্লেষণ’ (এমএমআই) শীর্ষক অনুষ্ঠানে তিনি আরও বলেন, বাংলাদেশ ব্যাংক যদি মনে করে, কাক্সিক্ষত মাত্রার চেয়ে টাকার বেশি অবমূল্যায়ন হয়েছে, তাহলে হস্তক্ষেপ করবে। বাংলাদেশ ব্যাংকের কাছে সেই হাতিয়ার রয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী বলেন, উন্নয়নের জন্য খুব বেশি সংস্কার প্রয়োজন হয় না। জাপানের অর্থনীতি মাত্র ১৫ বছরে ঘুরে দাঁড়িয়েছিল। এভাবে এশিয়া অঞ্চলের অনেক দেশের অর্থনীতি ১০-১৫ বছরের মধ্যে ঘুরে দাঁড়িয়েছে। সুতরাং সঠিক নীতি গ্রহণ করতে হবে এবং সেগুলো বাস্তবায়নে সমন্বয় থাকতে হবে।

বেসরকারি গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই) অনুষ্ঠানটির আয়োজন করে। দেশের সামষ্টিক অর্থনীতির পরিস্থিতি বিশ্লেষণে এখন থেকে প্রতি মাসে এমএমআই আয়োজন করবে পিআরআই। অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন পিআরআইয়ের নির্বাহী পরিচালক খুরশীদ আলম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাইদি সাত্তার ও পিআরআইয়ের মুখ্য অর্থনীতিবিদ আশিকুর রহমান।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024