শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

শনিবার খোলা থাকবে যেসব প্রতিষ্ঠান

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ১০১ পড়া হয়েছে

সাপ্তাহিক ছুটির দিন হওয়া সত্ত্বেও শনিবার (১৭ মে) দেশের সব ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, বিমা কোম্পানি ও পুঁজিবাজার খোলা থাকবে। ফলে সব ধরনের লেনদেন করতে পারবেন গ্রাহকেরা।

বাংলাদেশ ব্যাংক ও দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ গত সপ্তাহে আলাদাভাবে এমন নির্দেশনা জারি করে।

এর আগে, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নির্বাহী আদেশে আগামী ১১ ও ১২ জুন ছুটি ঘোষণা করেছে সরকার। তবে, এর পরিবর্তে ১৭ ও ২৪ মে দুইটি শনিবার খোলা থাকবে বলে জানানো হয়। সেই হিসেবে ৫ জুন থেকে ১৪ জুন পর্যন্ত টানা ১০ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।

এরপর বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে সব তফশিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে নির্ধারিত শনিবারগুলোতে খোলা রাখার নির্দেশ দিয়েছে। এর ফলে ব্যাংকের প্রধান কার্যালয় ও শাখাগুলোতে চলবে স্বাভাবিক কার্যক্রম। গ্রাহকরা জমা, উত্তোলন, চেক নিষ্পত্তি, অনলাইন লেনদেনসহ সব ধরনের ব্যাংকিং সেবা নিতে পারবেন।

এ ছাড়া পুঁজিবাজারেও এদিন লেনদেন চলবে নির্ধারিত সময় অনুযায়ী। ডিএসই সূত্রে জানা গেছে, সকাল ১০টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত শেয়ারবাজারে লেনদেন চালু থাকবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024