শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

সারা দেশে আরও ১ হাজার ৬৬২ জন গ্রেপ্তার

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ১৩২ পড়া হয়েছে

রাজধানী ঢাকাসহ সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চলমান বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ৬৬২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (১৬ মে) পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সেখানে বলা হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দেশের বিভিন্ন স্থানে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এই অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৬৬২ জন অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ১ হাজার ৫৮ জনের বিরুদ্ধে বিভিন্ন মামলা ও আদালতের জারি করা ওয়ারেন্ট ছিল। বাকি ৬০৪ জনকে অন্যান্য অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।

সবশেষ ২৪ ঘণ্টার অভিযানে একটি অবৈধ ওয়ান শুটারগান (এলজি), দেশীয় অস্ত্র ও বিভিন্ন ধরনের মাদকদ্রব্যও উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, এটি নিয়মিত অভিযানের অংশ হিসেবে পরিচালিত হয়েছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024