শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

সোনালী ব্যাংকে নতুন পাঁচ বিভাগ

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ৪৭১ পড়া হয়েছে

সোনালী ব্যাংকে নতুন পাঁচ বিভাগ

রাষ্ট্র মালিকানাধীন সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ে আরও পাঁচটি নতুন বিভাগ চালু করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ মে) ব্যাংকের সম্মেলন কক্ষে নতুন এ পাঁচটি বিভাগ উদ্বোধন করেন ব্যাংকের এমডি অ্যান্ড সিইও মো. শওকত আলী খান। এ সময় ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ব্যাংকটির নতুন বিভাগগুলোর মধ্যে রয়েছে- করপোরেট সার্ভিসেস ডিভিশন, ট্রেজারি ম্যানেজমেন্ট ডিভিশন (মিড অফিস), ক্রেডিট অ্যাডমিনিস্ট্রেশন ডিভিশন, অফশোর ব্যাংকিং ডিভিশন ও এস্টেট ম্যানেজমেন্ট ডিভিশন।

নতুন করপোরেট গ্রাহক ও বৃহদাংক ঋণগ্রহীতার সংখ্যা বৃদ্ধি, সেবার মান উন্নতকরণ, খেলাপি ঋণ বৃদ্ধি রোধকল্পে সময়োপযোগী ঋণ নীতিমালা ও নিয়মাচার পর্যালোচনাপূর্বক ক্রেডিট পলিসি প্রণয়ন, অফশোর ব্যাংকিং যুগোপযোগী করা ও সম্পদের উত্তম ব্যবস্থাপনা করা ইত্যাদি কার্যক্রম সফলভাবে পরিচানার জন্য এসব বিভাগ চালু করা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024