শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

ঢাকায় চলবে বৈদ্যুতিক বাস, খরচ ২৫১০ কোটি টাকা

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শনিবার, ১৭ মে, ২০২৫
  • ১১৩ পড়া হয়েছে

ঢাকায় গণপরিবহন খাতে নতুন যুগের সূচনা হতে যাচ্ছে। সব ঠিক থাকলে শিগগিরই পরিবেশবান্ধব ও আধুনিক নগর পরিবহনের লক্ষ্যে চালু হতে যাচ্ছে বৈদ্যুতিক বাস। এরজন্য খরচ ধরা হয়েছে ২৫০০ কোটি টাকা। অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এমন তথ্য জানিয়েছেন।

শুক্রবার (১৬ মে) রাতে নিজের ফেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টের মাধ্যমে তিনি এ তথ্য জানান। আসিফ মাহমুদ লিখেছেন, ঢাকায় চলবে বৈদ্যুতিক বাস। আগামী ১ জুলাই থেকে এই প্রকল্পের কাজ শুরু হবে। শহরে গণপরিবহনের সমস্যা সমাধানে এই উদ্যোগ সরকারের।

জানা গেছে, এই প্রকল্পে কেনা হচ্ছে ৪০০ বাস। চার্জিং ডিপো থাকছে ৩টি। প্রকল্পটি শেষ করা হবে ২০৩০ সালের মধ্যে। এতে বিশ্বব্যাংক দেবে ২ হাজার ১৩৫ কোটি ও সরকার দেবে ৩৭৫ কোটি টাকা।

প্রসঙ্গত, এই প্রকল্পের মাধ্যমে নগরবাসী আধুনিক, নির্ঝঞ্ঝাট ও পরিবেশবান্ধব গণপরিবহন সুবিধা পাবেন। এটি শুধু যানজট ও দূষণ হ্রাসেই অবদান রাখবে না, বরং নাগরিক জীবনের মান উন্নয়নেও বড় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024