শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

আবারও শ্রম ভবনের সামনে টিএনজেড গ্রুপের শ্রমিকদের অবস্থান

রিপোর্টার নাম
  • আপডেট সময় : রবিবার, ১৮ মে, ২০২৫
  • ৯৬ পড়া হয়েছে

আবারও বেতন-বোনাসসহ যাবতীয় বকেয়া পরিশোধের দাবিতে রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনের সামনে অবস্থান নিয়েছেন টিএনজেড গ্রুপের শ্রমিকরা।

রবিবার (১৮ মে) বিকালে শ্রম ভবনের আশপাশের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভের প্রস্তুতি নিচ্ছেন তারা। ওই শ্রমিকরা গাজীপুরে অবস্থিত টিএনজেড গ্রুপের আটটি পোশাক কারখানায় কর্মরত রয়েছেন।

শ্রমিক নেতা শহিদুল ইসলাম জানান, রোজার ঈদের আগে আন্দোলনের সময় বকেয়া বেতন পরিশোধের প্রতিশ্রুতি দেয় মালিকপক্ষ। তারা সেই প্রতিশ্রুতি পূরণ না করায় আবারও রাজপথে নেমেছেন শ্রমিকরা। আজকের বিক্ষোভ মিছিল হবে চূড়ান্ত আন্দোলন। এতে কোনও বাধা দিলে কঠোর কর্মসূচি আসবে। আজকের এই কর্মসূচিতে জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা সংহতি প্রকাশ করবেন বলে জানা গেছে।

উল্লেখ্য, রোজার ঈদের আগে টানা সাত দিন শ্রম ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন টিএনজেড গ্রুপের শ্রমিকরা। পরে মালিকপক্ষ দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে তারা কর্মসূচি স্থগিত করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024