শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

ক্যানসারে আক্রান্ত বাইডেন, ছড়িয়ে পড়েছে হাড়ে

রিপোর্টার নাম
  • আপডেট সময় : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ১২৪ পড়া হয়েছে

প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন। তার শরীরে এই ক্যানসারের একটি ‘আক্রমণাত্মক রূপ’ ধরা পড়েছে, যা তার হাড়েও ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে।

রোববার (১৮ মে) বাইডেনের ব্যক্তিগত কার্যালয় থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ‘গত সপ্তাহে ক্রমবর্ধমান প্রস্রাবের লক্ষণ অনুভব করার পর জো বাইডেনের প্রোস্টেট নোডিউলের পরীক্ষা করা হয়। শুক্রবার তার প্রোস্টেট ক্যানসার ধরা পড়ে। হাড়ে মেটাস্ট্যাসিসসহ যার বৈশিষ্ট্য ছিল গ্লিসন স্কোর ৯ (গ্রেড গ্রুপ ৫)।’

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘এটি রোগের আরও আক্রমণাত্মক রূপের প্রমাণ হলেও, ক্যানসারটি হরমোন-সংবেদনশীল হতে পারে, যা কার্যকর ব্যবস্থাপনার সুযোগ করে দেয়।’

৮২ বছর বয়সি বাইডেন এবং তার পরিবার চিকিৎসকদের সঙ্গে ‘চিকিৎসার উপায়গুলো পর্যালোচনা করছেন’ বলেও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।

এই সপ্তাহান্তে বাইডেন ডেলাওয়্যারের উইলমিংটনে তার বাড়িতে আছেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।

সম্প্রতি পরীক্ষা করে সাবেক এই প্রেসিডেন্টের প্রোস্টেটে একটি ‘ছোট নোডিউল’ পাওয়া গেছে বলে জানিয়েছিলেন বাইডেনের একজন মুখপাত্র। তার কয়েকদিন পরেই ক্যানসার শনাক্তের খবর এলো।

সূত্র: সিএনএন

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024