শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

ভারতের জন্য আকাশসীমা বন্ধের মেয়াদ বাড়াচ্ছে পাকিস্তান

রিপোর্টার নাম
  • আপডেট সময় : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ১২১ পড়া হয়েছে

ভারতের জন্য নিজেদের আকাশসীমা বন্ধের মেয়াদ আরও এক মাস বাড়াচ্ছে পাকিস্তান। আগামী সপ্তাহে এই মেয়াদ বাড়ানো হবে বলে জানা গেছে।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম দ্য ইন্টারন্যাশনাল নিউজ।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতশাসিত কাশ্মীরের পেহেলগামে বন্দুক হামলায় ২৬ জন নিহতের ঘটনার জেরে গত ২৩ এপ্রিল ভারত একতরফাভাবে পাকিস্তানের জন্য আকাশসীমা এক মাসের জন্য বন্ধ করে দেয়। পালটা জবাবে পরেরদিন ইসলামাবাদও একই প্রতিক্রিয়া জানায়।

আকাশসীমা বন্ধের বর্তমান মেয়াদ শেষ হওয়ার আগে বিমান চলাচল বিভাগের পক্ষ থেকে একটি নোটাম জারি করা হবে। সংশ্লিষ্ট বিভাগের উচ্চপদস্থ সূত্রগুলো শনিবার দ্য নিউজকে জানিয়েছে, পাকিস্তানকে আকাশসীমা বন্ধের পদক্ষেপ নিতে বাধ্য করা পরিস্থিতির কোনো উন্নতি না হওয়ায় যথাযথ প্রক্রিয়ায় সিদ্ধান্ত ঘোষণা করা হবে।

সূত্রগুলো আরও জানিয়েছে, আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইসিএও) নিয়ম অনুসারে কোনও সদস্য দেশ একবারে এক মাসের বেশি তার আকাশসীমা বন্ধ করতে পারে না।

প্রসঙ্গত, পেহেলগাম হামলাকে কেন্দ্র করে গত কয়েক দশক ধরে চলা ভারত-পাকিস্তানের মধ্যে সর্বশেষ উত্তেজনা শুরু হয় গত ৭ মে। সেদিন পাকিস্তান এবং আজাদ জম্মু ও কাশ্মীরের (এজেকে) বিভিন্ন এলাকায় ভারত বিমান হামলা চালিয়ে কমপক্ষে ৩১ বেসামরিক নাগরিককে হত্যা করে। পালটা জবাবে, পাকিস্তান ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করে, যার মধ্যে তিনটি রাফায়েল। এছাড়া কয়েক ডজনও ড্রোনও ধ্বংস করে ইসলামাবাদ। চারদিনের এই সংঘাতে ভারতের হাতে কমপক্ষে ১১ সেনা এবং ৪০ বেসামরিক নাগরিক নিহত হন বলে জানা গেছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024